২০১৮ সালে অভিনয় জীবনের শুরু বর্তমানে তিনি বলিউডের পরিচিত মুখ। তিনি অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। এই জনপ্রিয় অভিনেত্রী নাকি একসময় দোকান থেকে জিনিস চুরি করতেন। অভিনেত্রীর জিনিসপত্র চুরি করার অভ্যাস ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অদ্ভুত স্বভাবের কথা স্বীকার করেছেন জাহ্নবী।
ছোটবেলায় অর্থের মূল্য বুঝতেন না এই অভিনেত্রী। আর তাই বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে শো-রুম থেকে নিজের ইচ্ছামত জিনিস কিনে নিতেন জাহ্নবী (Janhvi Kapoor)। অভিনেত্রী জানিয়েছেন, মা শ্রীদেবী, বাবা বনি কাপুরের সঙ্গে একদিন কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। তখনই অভিনেত্রীর চোখে পড়ে কিছু জিনিস। কাউকে কিছু জিজ্ঞাসা না করেই দোকানের সেই জিনিসগুলি তিনি নিয়ে নেন। সে জিনিস গুলির জন্য তাকে কোনো টাকা দিতে হয়নি। মা-বাবাকে এ কথা জানিয়েছিলেন জাহ্নবী। তারপরেই অভিনেত্রীকে চোর বলে সম্মোধন করেছিলেন তারা।
জাহ্নবী (Janhvi Kapoor) বলেন, “আমার বয়স তখন খুবই অল্প। টাকা কেন ব্যবহার করা হয়, সেটাই বুঝতাম না। আমি দোকান থেকে জিনিসগুলি তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যাই। বাইরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করি আর বলি, আমি টাকা না দিয়েও এগুলি তুলে এনেছি। শুনে ওঁরা বলেছিলেন, তুমি একটা চোর।” এমনকি হোটেলে গিয়ে ও নানা জিনিস নিয়ে আসতেন জাহ্নবী। বিভিন্ন হোটেলের বিভিন্ন রকম বালিশ নিয়ে আসার অভ্যাস ছিল অভিনেত্রীর। তিনি বলেছেন, “আমি বাড়ি থেকে বালিশ নিয়ে বেরোতে ভুলে যেতাম। বিমানে অনেকটা পথ যাত্রা করতে হত। তাই হোটেল থেকে বালিশ তুলে নিতাম, যাতে যাত্রার সময়ে ঘুমোতে পারি।”
কিন্তু এই বালিশ নিয়ে কী করেন জাহ্নবী (Janhvi Kapoor)?
অভিনেত্রী (Janhvi Kapoor) জানিয়েছেন তিনি বালিশ ছাড়া ঘুমাতে পারেন না তাই প্রতিবার নিজের বাড়ির বালিশ নিয়ে যেতে ভুলে যান। তাই হোটেলের বালিশ জাহ্নবী লং ফ্লাইটে ব্যবহার করেন। বালিশে মাথা দিলে নাকি দারুন ঘুম হয়।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে উঠতি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।আগামীতে স্পাই থ্রিলার ‘উলঝ’, অ্যাকশন ড্রামা ‘দেবারা: পার্ট ১’ আর রোম্যান্টি ফিল্ম ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-তে দেখা যাবে জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)।





