এমনও হয়! শেষকৃত্য সম্পন্নের ১৩ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন যুবক, শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিন হইচই পরিবারে

হঠাৎ ফিরে এলেন মৃত ব্যক্তি। অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমনকি ওই ব্যক্তির (Surendra Sharma) পরিবারের তরফে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তারপরেই হঠাৎ ঐ ব্যক্তি ফিরে আসায় আনন্দের চেয়ে বেশি ভর্য়াত হয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ যদি কোন ব্যক্তি মৃত্যুর খবরের পর ফিরে আসেন, তবে কি এত সহজেই বিশ্বাস করা যায় ওই ব্যক্তিকে। এখন নানা প্রান্তে নানা ধরনের গন্ডগোল হতে পারে। এমনকি পরিবার স্বজনেরাও মেনে নিয়েছেন তিনি আর বেঁচে নেই। তারপরে নিজের বাড়িতে ফিরতেই স্থানীয়দের পিলে চমকানোর অবস্থা।

এবার এমনই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের শেওপুর এলাকার একজন ব্যক্তিকে (Surendra Sharma) তার পরিবারের তরফে মৃত বলে মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের আগে তিনি ওই ব্যক্তি জীবিত বাড়ি ফিরে এসেছেন। এমন অবস্থায় পরিবার পরিজনদের সাথে স্থানীয়দেরও ভয় পাওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ কি হয়েছিল ওই ব্যক্তির? কিভাবে শ্রাদ্ধ অনুষ্ঠানের আগেই ওই ব্যক্তি ফিরে এলেন এসব নিয়ে চর্চা শুরু হয়েছে গ্রাম জুড়ে। ওই ব্যক্তি এখন গ্রামের আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি, রাজস্থানের সওয়াই মাধোপুরের কাছে সুরওয়ালে ঘটে যাওয়া এক দুর্ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল পোস্টটিতে আহতদের সনাক্ত করার জন্য আবেদন করা হয়েছিল। আহতদের ছবি দেখে মধ্যপ্রদেশের শেওপুর জেলার লাহচোদা গ্রামের একটি পরিবার আহত ব্যক্তিকে সুরেন্দ্র শর্মা (Surendra Sharma) হিসাবে শনাক্ত করে। তারপর ঐ ব্যক্তিকে জয়পুরে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। জয়পুরের চিকিৎসকেরা পরিবারকে খবর দেন। তবে চিকিৎসা চলাকালীনই সুরেন্দ্র শর্মা নামে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, সুরওয়াল থানার ইনচার্জ লাল বাহাদুর মীনা বলেছেন ওই ব্যক্তির পরিবার প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে সুরেন্দ্র শর্মা (Surendra Sharma) বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। ২৮শে মে ওই ব্যক্তি দেহ দাহ করা হয়। তারপর ওই পরিবারের লোকজনেরা সুরেন্দ্র শর্মার শ্রাদ্ধানুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানের একদিন আগেই পরিবারের কাছে সুরেন্দ্র শর্মার ফোন আসে। প্রাথমিকভাবেই পরিবারের লোকজনেরা এটিকে রসিকতা বলেই মনে করছিল। কিন্তু সুরেন্দ্রর ভাই ভিডিও কলের মাধ্যমে তাকে দেখে নিশ্চিত হয়েছেন। ভাই ভিডিও কলে সুরেন্দ্র শর্মাকে জীবিত দেখে বাড়ি ফিরে আসার জন্য বলেন। অবিলম্বে এই বন্ধ করে দেওয়া হয় শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রস্তুতি।

সুরওয়ালে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিভ্রান্তি ছড়ায়। শেওপুরের একটি রাস্তার পাশের রেস্তোরাঁ থেকে একটি খাবারের বিল তার পকেটে পাওয়া গেছে, যা সুরওয়াল পুলিশকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করেছে। সমাজকর্মী বিহারী সিং সোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় মৃতের ছবি পোস্ট করেছেন, যেই পোস্টে সুরেন্দ্রের (Surendra Sharma) পরিবার মৃত ব্যক্তিকে সুরেন্দ্র বলে চিহ্নিত করেছেন।

এমনও হয়! শেষকৃত্য সম্পন্নের ১৩ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন যুবক, শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিন হইচই পরিবারে

সুরেন্দ্রের (Surendra Sharma) মা কৃষ্ণা দেবী জানান, “পরিবার অজ্ঞাত লাশটি সুরেন্দ্রের বলে শনাক্ত করেছে এবং সমস্ত আচার-অনুষ্ঠানও করেছে। সুরেন্দ্রের কাছ থেকে ফোন পেলেও বিশ্বাস করিনি।” জয়পুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত সুরেন্দ্র। সুরেন্দ্র জানায়, তার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে দুমাস ধরে তার পরিবারের সাথে যোগাযোগ হয়নি।

RELATED Articles