রানিগঞ্জের পর ডোমজুড়, ফের দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে, বন্দুকের বাঁট দিয়ে মারধর করে সবকিছু লুঠ

Robbery in Gold Jewelry Shop: পুরুলিয়া, রানাঘাট, আসানসোল আর এবার স্থান ডোমজুড়। দিনেদুপুরে ফের দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে। দোকানের কর্মীদের বন্দুক দেখিয়ে, বন্দুকের বাঁট দিয়ে মারধর করে সবকিছু লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা (Robbery in Gold Jewelry Shop)। এই ঘটনায় আতঙ্ক এলাকায়। তদন্ত শুরু করেছে হাওড়া সিটি থানার পুলিশ।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ডোমজুড়ের ফোকোর দোকান এলাকায় এক সোনার দোকানে চড়াও হয় কিছু দুষ্কৃতী (Robbery in Gold Jewelry Shop)। জানা গিয়েছে, দুটি বাইকে চেপে চারজন দুষ্কৃতী ছিল। ওই সময় দোকানে ছিলেন দুই কর্মচারী ও মালিক। দুষ্কৃতীদের বাধা দেন তারা।

কিন্তু অভিযোগ, দোকানে ঢুকেই শাসাতে থাকে ওই দুষ্কৃতীর দল। বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। এমনকি, বন্দুকের বাঁট দিয়ে মারধর করা বলেও অভিযোগ। এরপরই সবকিছু লুটপাট চালিয়ে চম্পট দেয় তারা (Robbery in Gold Jewelry Shop)

জখম হওয়া এক কর্মীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি থানার পুলিশ কর্মীরা। সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা মাথায় হেলমেট পরে থাকায় মুখ চিনতে সমস্যা হয়েছে। তবে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গোটা দোকানই প্রায় সাফ করে দিয়েছে ডাকাতের দল (Robbery in Gold Jewelry Shop)

এই ঘটনায় ওই দোকানে কর্মরত এক মহিলা বলেন, “বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে দুজন ঢুকেছিল কাস্টমার সেজে। বলেছিল পেনডেন দেখাতে। এরপর আরও দুজন আসে। আর তারপরই আক্রমণ করে আমাদের উপর। ওদের সকলের হাতে পিস্তল ছিল (Robbery in Gold Jewelry Shop)। আমাদের বলছিল চুপ করে থাকতে। নাহলে মেরে ফেলবে”।

প্রসঙ্গত, গত রবিবারই রানিগঞ্জের এক বিখ্যাত নামী সোনার দোকানে ঘটে ডাকাতির ঘটনা। মোট সাতজন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে। গুলি চালাতে চালাতে পালিয়ে যায় সকলেই। তাদের হাতে একটি ব্যাগ ছিল। পাল্টা গুলি চালায় পুলিশ। দুষ্কৃতীদের একজন জখম হয় গুলিতে। গতকাল, সোমবার সন্ধ্যায় পুলিশ ওই ঘটনায় মূল চক্রী সোনু সিং-কে গিরিডির সরিয়া থেকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। 

RELATED Articles