দাদাগিরি থামার নাম নেই! নিউটাউনের পর এবার বাগবাজার, ফের রণংদেহী মূর্তি সোহমের, রাস্তার মাঝে চলল বচসা, মারামারি

Soham Chakraborty was seen doing action: সাম্প্রতিককালে বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন তিনি। চড় কাণ্ড নিয়ে এখনও বিতর্ক শেষ হয়নি। আর এবার ফের আরও এক বিতর্কে জড়ালেন সোহম চক্রবর্তী। নিউটাউনের পর এবার বাগবাজারের রাস্তায় দাদাগিরি করতে দেখা গেল অভিনেতাকে (Soham Chakraborty was seen doing action)। আর তা নিয়ে শুরু ফের চর্চা।

গত সপ্তাহেই নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা শুরু হতেই ওই রেস্তোরাঁর মালিককে চড় মারেন সোহম। তাঁর জামার কলার ধরে বাইরে বের করে এনেছিলেন। সোহমের কথায়, তাঁর দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করার কারণে মাথার ঠিক রাখতে না পেরে মারধর করেছিলেন তিনি। আর এই কাণ্ড নিয়ে বিতর্কের অন্ত নেই। আর এবার ফের এক চর্চার মধ্যে সোহম (Soham Chakraborty was seen doing action)

জামাইষষ্ঠীর দিন ফের দাদাগিরি করতে দেখা গেল সোহম চক্রবর্তীকে। একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক গুণ্ডা মতো দেখতে ব্যক্তির সঙ্গে কিছু কথা বলছেন তিনি। এরপরই সেই গুণ্ডার পিছনে ধাওয়া করতে শুরু করেন সোহম (Soham Chakraborty was seen doing action)। আর এই গোটা ঘটনাটি এলাকার কোনও বাড়ি থেকে ক্যামেরাবন্দি করা হয়।

Soham Chakraborty was seen doing action, Soham Chakraborty, controversy, action, shoot, viral video, Bagbazar, film shooting

এই ভিডিও সামনে আসতেই ফের হইচই পড়ে গিয়েছে। সোহমের এই রণংদেহী মূর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। তবে এই ঘটনাটি বাস্তব ঘটনা নয়। এটা একটি ছবির শুটিংয়ের দৃশ্য মাত্র। হ্যাঁ, নতুন একটি ছবি আসছে সোহমের। যার নাম ‘ফেলু বক্সী’। আর সেই ছবির শুটিংই চলছিল গতকাল। সেই ছবির একটি অ্যাকশন দৃশ্যই ধরা পড়েছে এদিন ক্যামেরায় (Soham Chakraborty was seen doing action)

এবার সোহমকে বড় পর্দায় দেখা যাবে গোয়েন্দা হিসেবে। যেটুকু জানা গিয়েছে, এই ‘ফেলু বক্সী’ একজন সাধারণ বুদ্ধিদীপ্ত বাঙালি। গ্যাজেট ফ্রিক নয় সে কিন্তু নতুন টেকনোলজি নিয়ে বেশ আগ্রহ রয়েছে তাঁর। গোয়েন্দা হলেও বাঙালি তো! তাই বেশ ভোজনরসিকও। তাঁর অ্যাসিস্ট্যান্ট দেবযানী। সে আবার পেশায় আরজে। এখানে কোনও প্রেমের অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে।

এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশী নায়িকা পরীমণিকে। এই ছবিটি তৈরি হচ্ছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবরাজ সিনহা। এই ছবিতে সোহম, পরীমণি ছাড়াও অভিনয় করছেন মধুমিতা সরকার, শতাফ ফিগার প্রমুখ (Soham Chakraborty was seen doing action)।  

RELATED Articles