ভয়ঙ্কর! অনলাইনে অর্ডার করেছিলেন আইসক্রিম, কামড় দিতেই মুখে উঠল মানুষের কাটা আঙুল, অভিযোগ দায়ের আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে

Human cut finger in ice cream: এখন আধুনিক যুগে সবাই সব কিছু অনলাইনে অর্ডার করে থাকেন। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ঘরে বসেই সকলে বাজার সবজি, মাছ সবই বাড়িতে নিয়ে নেন। এখন আর কারোর বাজারে গিয়ে জিনিসপত্র কেনার সময় নেই। সকলেই স্মার্টফোনে নানান ধরনের অ্যাপে নিজেদের দরকারি জিনিসপত্র আনিয়ে থাকেন। বাড়িতে বসে স্মার্ট ফোনে এক ক্লিকেই দোকানের সমস্ত জিনিস বাড়িতে চলে আসে। স্মার্টফোনে কিছু সময়ের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় সামগ্রী। তাই অনেকেই বাজার করার থেকে ঘরে বসে স্মার্ট ফোনে জিনিসপত্র অর্ডার দিয়ে দেওয়া টাকেই বেশি প্রাধান্য দেন। আবার ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেও বাড়িতে বসেই খাবার অর্ডার করা হয়। এবার অনলাইনে আইসক্রিম (Icecream) অর্ডার করতে অবাক কান্ড ঘটল (Human cut finger in ice cream)

অনলাইনে আইসক্রিম (Icecream) অর্ডার করেছিলেন ডা: অরলেম ব্রেন্ডন সেরাও৷ আইসক্রিমের ওপর দেওয়া টপিং, কামড় বসাতে বুঝতে পারলেন মানুষের কাটা আঙুল (Human cut finger in ice cream)। গা শিউড়ে ওঠার মতো পরিস্থিতি। এমন ঘটনাটি ঘটেছে মুম্বাইতে। ইতিমধ্যেই ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

মুম্বইয়ের মালাডের বাসিন্দা ব্রেন্ডন সেরাও পেশায় একজন চিকিৎসক৷ তিনি অনলাইনে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে তার বোনকে আইসক্রিম (Icecream) অর্ডার করতে বলেন। সেই আইসক্রিমেই বিপত্তি। আইসক্রিম খাওয়ার ইচ্ছাতে এমন পরিণতি তৈরি করবে তার স্বপ্নেও ভাবতে পারেনি কেউই। ওই ব্যক্তি জানিয়েছেন, আইফোনের প্রথম কামড় দিতে গিয়ে তিনি মনে করেন বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়েছে। পরে বুঝতে পারেন তিনি মানুষের কাটা আঙুলে কামড় বসিয়েছেন (Human cut finger in ice cream)। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই ব্যক্তি।

আইসক্রিমের (Icecream) ছবি-সহ তার অভিজ্ঞতা অনলাইনে শেয়ার করেন ওই ব্যক্তি৷ তার কথায়, “অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম আমি৷ এদের মধ্যে একটি ছিল বাটারস্কচ৷ প্রায় অর্ধেক খাওয়ার পর আমার মুখে শক্ত কিছু ঠেকে৷ প্রথমে ভেবেছিলাম বোধহয় বাদাম জাতীয় কিছু বা চকোলেট৷ মুখ থেকে বের করেই দেখি ওটা আসলে কী” (Human cut finger in ice cream)

পেশায় চিকিৎসক ওই ব্যক্তি জানিয়েছেন আইসক্রিমে কাটা আঙুলে নখ ছিল স্পষ্ট। আঙুলটি সম্ভবত বুড়ো আঙুলের বলেই মনে করেছেন ওই চিকিৎসক (Human cut finger in ice cream)। ঘটনায় আতঙ্কিত ওই যুবক তৎক্ষণাৎ ছুটে যান থানায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED Articles