Massive Fire at Acropolis Mall: চারদিনের মাথায় ফের বিধ্বংসী আগুন কলকাতায়। এবার আগুন লাগল কলকাতার রাজডাঙার অ্যাক্রোপলিস শপিং মলে (Massive Fire at Acropolis Mall)। মলের ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার সময় মলের ভিতরে ছিলেন অনেক মানুষ। স্বাভাবিকভাবেই সকলেই বেশ আতঙ্কিত হয়ে পড়েন।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় মল হল এই অ্যাক্রোপলিস মল। নানান নামীদামী ব্র্যান্ডের শোরুম রয়েছে এই মলে। আর সবথেকে উপরে রয়েছে ফুড কোর্ট। বেলা সাড়ে ১১টা নাগাদ সেই ফুড কোর্টেই প্রথমে আগুন লেগেছে বলে খবর। ক্রমেই আগুন মলের ভিতরে ছড়িয়ে পড়তে থাকে (Massive Fire at Acropolis Mall)। মলে কোনও দাহ্য বস্তু না থাকলে আগুন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে।
আগুন লাগার ঘটনা ঘটতেই দমকলে খবর দেওয়া হয় মল কর্তৃপক্ষের তরফে (Massive Fire at Acropolis Mall)। খবর যায় দমকলমন্ত্রী সুজিত বসুর কাছেও। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আতঙ্কের কোনও কারণ রয়েছে কী না, তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।
প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় ফের বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। আপাতত দমকলের ১০টি ইঞ্জিন রয়েছে সেখানে, এমনটাই খবর। দমকলকর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে মলের ভিতরে ঢুকতে হচ্ছে বলে জানা গিয়েছে (Massive Fire at Acropolis Mall)।
রাস্তার উপরেই রয়েছে এই মল। ফলে ব্যস্ত সময়ে এমন আগুন লাগায় পথচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। মলের ভিতর থেকে বেরিয়ে আসছেন লোকজন। ঠিক কী কারণে এমন আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় (Massive Fire at Acropolis Mall)।





