ভক্তদের জন্য সুখবর! কথা রাখল বিজেপি সরকার, আর লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা নয়, খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের সবকটি দরজাই

করোনা ভাইরাসের আতঙ্ক কেটেছে বহুদিন। প্রায় তিন বছর কাটতে চলল মহামারির। কোভিডের সময় মন্দির চত্বরে ভক্তদের ভিড় সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) চারটি প্রবেশদ্বার। এবার নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই ওড়িশা সরকারের বড় সিদ্ধান্ত। ১৩ জুন থেকে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) চারটি প্রবেশ দ্বার খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, সকালবেলা মঙ্গল আরতির পরেই জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। ওড়িশা সরকারের মতে, মন্দিরের দরজা খুলে দেওয়ায় দর্শনার্থীদের আর লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। মন্দিরের চারটি দিকের দরজা খুলে দেওয়ায় ভক্তরা মন্দির ও জগন্নাথ দর্শন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। পুরীর মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

ওড়িশা সরকার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মন্ত্রিসভায় জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে মন্দিরের (Puri Jagannath Temple) চারটি প্রবেশপথই বন্ধ রয়েছে। নির্বাচনের সময়, বিজেপি সরকার তার ঘোষণাপত্রে মন্দিরের চারটি দরজা খোলার ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্ত মেনেই মন্দিরের চারটি দরজা, ১৩ জুন মঙ্গলাআরতির পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কোভিড পরিস্থিতিতে ভক্তদের ভিড় এড়াতেই পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) চারটি দ্বারের মধ্যে তিনটি দ্বার বন্ধ করে দেওয়া হয়। সেই সময় যাবত, কয়েক বছর ধরে ভক্তরা একটি দ্বার দিয়েই প্রবেশ করার অনুমতি পেতেন। কোভিড পরিস্থিতি কেটে গিয়েছে প্রায় তিন বছর হয়ে গিয়েছে। প্রায় এক বছর আগে থেকেই মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে দেওয়ার জন্য দাবি উঠছিল। অনেকেই নানা সময়ে অভিযোগ করেছে মন্দিরের চার প্রবেশদ্বার বন্ধ থাকার ফলে ভক্তদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই এবার সরকার ঘোষণা করে দিল মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য। আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ভক্তদের সুষ্ঠুভাবে জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা।

উল্লেখ্য, পুরী জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) কেন্দ্র করে রয়েছে নানান অজানা ও অলৌকিক ঘটনা। যেসব ঘটনা আজও ভক্তদের মনে কৌতুহল জাগায়। পুরীর মন্দিরে অলৌকিক ঘটনাগুলি কখনও কোন বৈজ্ঞানিক সূত্র খুঁজে পাওয়া যায়নি। পুরাণ মতে, জগন্নাথ মন্দিরকে (Puri Jagannath Temple) পৃথিবীর বৈকুন্ঠ বলে মনে করা হয়। মনে করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড এখনও এই মন্দিরেই বিরাজমান। সেই হৃদয় এখনও সক্রিয় রয়েছে।

আবার মন্দিরের (Puri Jagannath Temple) পতাকা বা ধ্বজা নিয়ে রয়েছে নানা কাহিনী। প্রতিদিন ভারতের কোন মন্দিরের পতাকা বদল করা হয় না। কিন্তু পুরীর জগন্নাথ  মন্দিরের (Puri Jagannath Temple) পতাকা নিয়ম করে নির্দিষ্ট রীতিতে বদল করা হয়। একদিন যদি কোনও ভাবে এই পতাকা বদল করা না হয় তাহলে পরবর্তী আঠারো বছর মন্দিরের শীর্ষে পতাকা উত্তোলন করা বন্ধ থাকবে।

আরও অন্যান্য খবর