গল্পে এন্ট্রি তৃতীয় ব্যক্তির! বাগদানের পরও দীর্ঘ পাঁচ বছরের প্রেম ভাঙল ‘কথা’ ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে-র

প্রেম ভাঙল টলিপাড়ার অভিনেত্রী সুস্মিতা দে-র (Sushmita Dey)। বাগদানের পরও দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ হয় অভিনেত্রী সুস্মিতা দে-র। এই ভাঙনের খবর অভিনেত্রী জানাননি। জানিয়েছেন অনির্বাণ রায়। ‘পঞ্চমী’, ‘অপরাজিতা অপু’-র মতো একাধিক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা (Sushmita Dey)। ধারাবাহিককে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। ‌ সুস্মিতার অনুরাগীর সংখ্যা কম নয়। বহুদিন ধরেই অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। জানা যায়, বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সুস্মিতার হবু স্বামী অনির্বাণ রায়। তার ফটোশুটেও বহুবার মডেল হিসেবে দেখা গিয়েছে সুস্মিতাকে। প্রায়শই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত অভিনেত্রীকে (Sushmita Dey)। তাদের সম্পর্ক প্রায় পাঁচ বছরের পুরনো।

গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইনস ডে-র দিন আংটি বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন অভিনেত্রী (Sushmita Dey)। অনির্বাণের সঙ্গে বাগদানের ছবি শেয়ার না করলেও ওই জুটির এনগেজমেন্ট আংটিওয়ালা হাতের ছবি তিনি সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন। একসঙ্গে থাকবে বলে টালিগঞ্জের রানীকুঠি এলাকায় একই ফ্লোরে দুটো ফ্ল্যাট কিনেছিলেন তারা। সেখানে অনির্বাণ সুস্মিতা নতুন সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন।

কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সুস্মিতা দে-র (Sushmita Dey) প্রাক্তন অনির্বাণ রায় পোস্টে সে কথা স্পষ্ট হয়ে গেল। কি লিখেছেন অনির্বাণ যাতে সকলের বুঝতে বাকি নেই তাদের বিচ্ছেদ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ লিখেছেন, “সুস্মিতা দে (Sushmita Dey) সংক্রান্ত কোনও প্রশ্ন আমাকে করবেন না। (হাত জোড় করা ইমোজি) ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি।”

Sushmita Dey, engagement, Anirban Roy, breakup, বিচ্ছেদ, সুস্মিতা দে, অনির্বাণ রায়, বিচ্ছেদ, সোশ্যাল মিডিয়া পোস্ট

কিছুদিন আগেই সুস্মিতা দে-র (Sushmita Dey) বাড়িতে হাজির হয়েছিল ‘ঘরে ঘরে জি বাংলা’। সে সময় টিভির পর্দায় অভিনেত্রী নিজের সঙ্গী অনির্বাণের সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন। সুস্মিতা নিজেই হবু স্বামী অনির্বাণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুস্মিতা (Sushmita Dey) স্বীকার করে নিয়েছিলেন তাদের বাগদানের কথা। তবে বিয়ের বাকি ছিল কয়েক বছর। এরই মাঝে অনির্বাণ সুস্মিতার পথ আলাদা হয়ে যাবে তা কেউ বুঝতেও পারেনি। বিচ্ছেদের পর অনির্বাণ মুখ খুললেও অভিনেত্রীর থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সুস্মিতা ও অনির্বাণের সম্পর্কে ভাঙ্গনের কারণ একজন তৃতীয় ব্যক্তি। জানা যাচ্ছে সুস্মিতা (Sushmita Dey) নাকি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কি কারনে প্রেম ভেঙেছে তা নিয়ে কথা বলেননি কেউ। এমনকি অনির্বাণের মুখেও এ প্রসঙ্গে কোনো কথা শোনা যায়নি। অভিনেত্রী সুস্মিতা দে-তো একেবারে মুখে কুলুপ এঁটেছেন। কোন খবরই তিনি প্রকাশ্যে আনেননি।

আরও অন্যান্য খবর