রাজনীতি থেকে ‘বিরতি’ নিয়েই হাসপাতালে ভর্তি অভিষেক, আজই হবে অপারেশন, হঠাৎ কী হল তৃণমূল যুবরাজের?

Abhishek Banerjee admitted to hospital: রাজনীতি থেকে বিরতি নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এবার এই বিরতির মধ্যেই অসুস্থ হ্যাট্রিক করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সকালেই তাঁকে ভর্তি করা হল হাসপাতালে (Abhishek Banerjee admitted to hospital)। আজই তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। হঠাৎ কী এমন হল তৃণমূল সেনাপতির?

জানা গিয়েছে, আজ, রবিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee admitted to hospital)। চিকিৎসক আদিশ বসুর নেতৃত্বে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, অভিষেকের পেটে একটি ছোট্ট প্লাস্টিক সার্জারি হবে। গুরুতর কোনও বিষয় নয় বলেই খবর। আজই সেই অস্ত্রোপচার হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাঁর আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।   

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবার থেকে জিতে হ্যাট্রিক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন তিনি। তাঁর এই জয়ের পরই রাজনীতি থেকে খানিক বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন অভিষেক। তবে বিরতিতে যাওয়ার আগে ডায়মন্ড হারবারে গিয়ে জনসংযোগ সারতে ভোলেন নি তিনি (Abhishek Banerjee admitted to hospital)

গত শুক্রবার, ডায়মন্ড হারবারের আমতলায় সাংসদ কার্যালয়ে গিয়ে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে জয়ের উদযাপন করেন অভিষেক। তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারেন। এরপর আজ, রবিবার সকালে ভর্তি হন হাসপাতালে (Abhishek Banerjee admitted to hospital)। পেটের সমস্যায় ভুগছেন তিনি। আজই অস্ত্রোপচার হবে তাঁর।  

প্রসঙ্গত, এর আগে কয়েকবার চোখে অপারেশন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গাপুর, আমেরিকা, হায়দরাবাদে, দুবাই গিয়েছেন তিনি চিকিৎসার জন্য। ২০২২ সালের অক্টোবরে আমেরিকায় দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে অপারেশন হয়েছিল অভিষেকের চোখে। উল্লেখ্য, বাঁ চোখে সমস্যা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনায় বাঁ চোখের নীচে অরবিটাল বোন ভেঙে গিয়েছিল অভিষেকের। এর জেরেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। আর এবার ভুগতে হচ্ছে পেটের সমস্যার জন্য (Abhishek Banerjee admitted to hospital)

RELATED Articles