Excise Officer Died in Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সকলকে যেন গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে রয়েছে এক সরকারি কর্তার তরতাজা প্রাণও। ছুটি শেষ করে কাজে ফিরছিলেন তিনি। কিন্তু তা আর হল না। এর আগেই প্রাণ কেড়ে নিল সোমবারের ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা (Excise Officer Died in Kanchenjunga Express Accident)।
ওই সরকারি কর্তার নাম ক্যালেব সুব্বা। দার্জিলিংয়ের বাসিন্দা তিনি। পরিবারে রয়েছে স্ত্রী ও আড়াই বছরের মেয়ে। লোকসভা নির্বাচনের জন্য মাস তিনেক আগে নিজের জেলা ছেড়ে মালদহের মানিকচকে পোস্টিং হয়েছিল এই মানিকচক জোনের আবগারি দফতরের ওসির। ভোট শেষ হওয়ার পর নিজের বাড়িতে ছুটিতে গিয়েছিলেন তিনি।
গতকাল, সোমবার নিউ জলপাইগুড়ি-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ফিরছিলেন কাজের জায়গায়। ওই ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট পান নি তিনি। ফলে নিউ জলপাইগুড়ি থেকে জেনারেল কামরাতেই উঠেছিলেন। কিন্তু কাজে আর ফেরা হল না। রাঙাপানির কাছে মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ক্যালেব সুব্বার (Excise Officer Died in Kanchenjunga Express Accident)।
জানা গিয়েছে, আগে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন তিনি। এরপর তাঁর পদোন্নতি হয়। এসআই পদে যোগ দেন তিনি। বেশ কয়েক বছর চাকরি করার পর ২০১০ সালে আবগারি দফতরের এসআই পদমর্যাদার অফিসার হন তিনি। জলপাইগুড়ি ডিভিশনে কর্মরত ছিলেন। চলতি বছরে দার্জিলিংয়ে আবগারি দফতরের অফিসার হিসেবে নিযুক্ত হন ক্যালেব সুব্বা। কিন্তু লোকসভা নির্বাচনের প্রোটোকল অনুযায়ী, তাঁকে নিজের জেলা থেকে সরিয়ে মালদহের মানিকচক জোনের ওসি করে পাঠানো হয়েছিল (Excise Officer Died in Kanchenjunga Express Accident)।
ক্যালেব সুব্বার সহকর্মী জানান, “অত্যন্ত দায়িত্বশীল অফিসার ছিল ক্যালেব। তিন মাসের পরিচয় হলেও ঘনিষ্ঠতা এত বেড়েছিল তা ভাবায় যায় না। মনে হয় যেন নিজের ভাইয়ের সঙ্গে মেলামেশা করছি। কর্তব্যে কোনওদিন গাফিলতি করেননি। নির্দিষ্ট সময় মেনেই সমস্ত কাজ করত। চরম শৃঙ্খলাপরায়ণ ছেলে”। আবগারি কর্তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে (Excise Officer Died in Kanchenjunga Express Accident)। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য।






