তৃণমূল-সিপিএম সেটিংয়ের কারণেই এই ফল, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির কারণ ব্যাখ্যা শুভেন্দুর

Suvendu Adhikari accused TMC-CPM setting for the result of BJP in Bengal: চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। সেই মতো জোরদার প্রচারও চলেছে। রাজ্যে বারবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। কিন্তু ফলাফল প্রকাশ হতে দেখা গেল, হিসাব উল্টে গেছে। বাংলায় ৩০ তো দূর ২০টি আসনও পায়নি বিজেপি। ১২-তেই আটকে যায় বিজেপির জয়ের রথ।

বাংলায় বিজেপির এমন ভরাডুবির কারণ বলতে গিয়ে দলের একাংশের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগ আগেই তুলেছিলেন দিলীপ ঘোষ। এমনকি দলের সংগঠন দুর্বল হয়ে পড়েছে, এমন দাবীও করেছিলেন তিনি। এছাড়াও দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে শোনা যায় তাঁকে। এবার বাংলায় বিজেপির এমন ফল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari accused TMC-CPM setting for the result of BJP in Bengal)।  

আজ, বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই বাংলায় বিজেপির এভাবে হারের কারণ ব্যাখ্যা করেন তিনি (Suvendu Adhikari accused TMC-CPM setting for the result of BJP in Bengal)। তাঁর কথায়, রাজ্যের প্রায় ১২টি আসনে ভোট কেটে সিপিএম তৃণমূলের জয়ের পথ মসৃণ করেছে। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন যাদবপুর, দমদম, হাওড়া, লোকসভা কেন্দ্রের কথা।

এর আগে ভোট প্রচারে শুভেন্দু বারবার বলেছেন, “আগে যারা ছিল, সিপিএমের হার্মাদ, তারাই এখন তোলামূলের নেতা”। এদিনও তেমনটাই দাবী করেন তিনি। বলেন, “এটা পিন্ডি জোটের (ইন্ডি অ্যালায়েন্স) কৌশল। সিপিএমের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে” (Suvendu Adhikari accused TMC-CPM setting for the result of BJP in Bengal)

শুভেন্দুর এহেন দাবী নিয়ে সিপিএমের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি (Suvendu Adhikari accused TMC-CPM setting for the result of BJP in Bengal)। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “দিলীপ ঘোষের মতো প্রবীণ নেতারাও ব্যর্থতার জন্য দলের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন। সেখানে নিজের ব্যর্থতা ঢাকতে শুভেন্দু এসব পাগলের প্রলাপ বকছে”।

RELATED Articles