Kolkata Youth’s Song Gone Viral: আমাদের দেশে আনাচে-কানাচে এমন অনেক প্রতিভা রয়েছেন, যাদের হদিশ আমরা পাই না। সুযোগের অভাবেই তাদের আর ‘ফেমাস; হয়ে ওঠা হয় না। কিন্তু তবুও প্রতিভাকে কী আর দমিয়ে রাখা যায়। কোনও কোনও ভাবে ঠিকই একদিন মাথাচাড়া দেয় সে। এবারও তেমনই এক প্রতিভার সন্ধান মিলল (Kolkata Youth’s Song Gone Viral)!
সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছর ধরে নানান মানুষের প্রতিভার কথা জানা গিয়েছে। নেটিজেনদের জন্যই তুমুল ভাইরালও হয়েছেন তারা। সে রানু মণ্ডলই হোক না বাদাম কাকু, এদের সকলের জনপ্রিয়তার নেপথ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াই। এবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে এল কলকাতার এক প্রতিভার ভিডিও (Kolkata Youth’s Song Gone Viral)।
টালিগঞ্জ চত্বর, সকলেই যখন নিজের নিত্যদিনের কাজ নিয়ে বেশ ব্যস্ত, যখন অনেকেরই নিঃশ্বাস ফেলার টুকু সময় নেই, তখনই হঠাৎ ভেসে এল এক মধুর কণ্ঠ সঙ্গে গিটারের তাল। থমকে যেন দাঁড়িয়েই পড়লেন রাস্তার লোকজন। এদিক-ওদিক সেই সুরের উৎসের খোঁজ করা শুরু। একটু ঘুরতে ফিরতেই খোঁজ মিলল সেই সুরের মালিকের।
দেখা গেল, রাস্তার ধারে গিটার হাতে নিজের মনেই গান গেয়ে চলেছে সে। তাঁর সুরের এমনই জাদু যে পথচলতি লোকজনরা কিছুক্ষণ হলেও সেই গান শুনতে দাঁড়াবেনই। সেই যুবকের গানের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Kolkata Youth’s Song Gone Viral)। তাঁর গানের সুরে আবার সুর মেলালেন রাস্তায় থমকে যাওয়া কিছু মানুষও। সব মিলিয়ে তৈরি হল এক সুরের বাঁধন।
জানা গিয়েছে, ওই যুবকের নাম অনীক বিশ্বাস। তাঁর বাড়ি আসলে শিলিগুড়িতে। এভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে গান শোনান তিনি। সঙ্গী বলতে তাঁর গিটার। তাঁর এই গান শুনে মুগ্ধ নেটিজেনরাও (Kolkata Youth’s Song Gone Viral)। সকলেই নানান প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যুবককে। তাঁর গানে কদর করেছেন সকলেই। তবে অনেকেই আবার আক্ষেপ করেও বলেছেন, এমন প্রতিভারা সামনে আসে না, চাপা পড়ে যায়। কিছুদিন বাদে আর কেউ এদের মনে রাখবে না। তবে যুবকের জন্য শুভকামনা জানিয়েছেন সকলেই।
প্রসঙ্গত, এই ঘটনা থেকে মনে পড়ে যায় কিছু বছর আগে তুমুল ভাইরাল হওয়া ‘মিউজিক্যাল স্যান্ডউইচ’-এর কথা। দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকার ফুটপাতে বিকেল থেকেই দেখা মিলত দুই তরুণের, নীলাঞ্জন সাহা ও রাজিত রায়ের। প্রতিদিন এক বাক্স স্যান্ডউইচ নিয়ে আসতেন নীলাঞ্জন। সেই স্যান্ডউইচ কিনলেই গান শোনা ফ্রি। ক্রেতাদের গান শোনাতেন তিনি। সেই থেকেই ওই স্যান্ডউইচের নাম হয় ‘মিউজিক্যাল স্যান্ডউইচ’। তুমুল ভাইরাল হয়েছিলেন সেই সময় নীলাঞ্জন। এভাবেই হয়ত টালিগঞ্জের এই যুবকটিরও নাম ছড়িয়ে পড়বে শহরের অলিগলিতে!





