ছোট পর্দা থেকে কাজ শুরু করে বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। একটানা চুটিয়ে কাজ করে চলেছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। সামাজিক মাধ্যমে প্রায়শই মা কণীনিকাকে মেয়ে কিয়ার ছবি শেয়ার করতে দেখা যায়।সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে এনেছেন তার সৎ ছেলের কথাও। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কণীনিকা। ষড়রিপু ছবির শুটিং করতে গিয়ে সুরজিৎ এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরেই বিয়ে।
কণীনিকার (Koneenica Banerjee) কথায়, “আমাদের জীবন অনিশ্চয়তায় ভরপুর। আমার আজ কাজ আছে, নেক্সট ৪ মাস কাজ নাই থাকতে পারে। এত খিদে বাড়িও না যে খাবার না থাকলে বাঁচতে পারবেনা। আমার যখন কাজ থাকে না আমি পার্লার যাই না। আমার এসব কথা বলতে আপত্তি নেই। আমি নিজেই একটা ব্র্যান্ড আমার জন্য। তোমার দশ টাকা পকেটে নিয়ে তুমি দশ হাজার টাকার মতো বিহেভ করতে পারো না।”
ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। অভিনেত্রী (Koneenica Banerjee) জানান, “সোশ্যাল মিডিয়া আমরা যা যা দেখি সব সত্যি নয়। ঘরের দরজা বন্ধ হলে বাড়িতে দেওয়াল আর বাড়ির যে মানুষ, বা ফোনে যে তোমার এক ঘন্টা ধরে কথা শোনে সে মানুষগুলোই আসল তোমার জীবনে। ছেড়া জামাতেও তুমি স্পেশাল। তুমি স্পেশাল, তোমার জামা স্পেশাল হল কিনা, তোমায় দেখতে কেমন লাগলো, তোমার কটা ফলোয়ার্স সেটা কোনদিনও ডিসাইড করতে পারেনা তুমি কে।”
কনীনিকার (Koneenica Banerjee) মেয়ে কিয়া বর্তমানে চার বছরের। মেয়েকে রেখেই ধারাবাহিকে ফিরেছিলেন তিনি। ‘আয় তবে সহচরী’ দিয়ে কামব্যাক করেছিলেন ছোট পর্দায়। তবে সেই কাজ করতে গিয়েই অভিনেত্রীর আফসোস শুরু হয়। মেয়ের বড় হওয়া নিজের চোখে দেখতে পারছেন না। ধারাবাহিকের টাইট শিডিউলের কারণে সারাদিনে মাত্র দু-তিন ঘন্টা সময় দিতে পারেন মেয়েকে তাই বড় পর্দাতে কাজ করার ইচ্ছে রয়েছে। মেয়ে একটু বড় হলে তবে ধারাবাহিকে ফিরবেন তিনি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ছোটপর্দাতে অভিনেত্রী (Koneenica Banerjee) এখন না ফিরলেও, কণীনিকার হাতে এখন পরপর কাজ। তার মুক্তি প্রাপ্ত ছবি ‘এটা আমাদের গল্প’ সুপার-ডুপার হিট হয়েছে। হইচই ওটিটির ওয়েব সিরিজ ‘রাজনীতি’-তে অভিনেত্রীর নেগেটিভ চরিত্র সকলের মন জয় করেছে। এমনকি কণীনিকা অভিনীত সিনেমা পুতুল প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার