ভারতে কখন কোন সময়ে দেখতে পারবেন কোপা আমেরিকা ম্যাচ? মোবাইলেই বা লাইভ ম্যাচ দেখবেন কোন অ্যাপে? জানুন বিস্তারিত

শুরু হয়েছে কোপা আমেরিকা ম্যাচ। ফুটবল জ্বরে এ মুহূর্তে প্রবল উৎসাহী হয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। আজ, শুক্রবার ভারতীয় সময় ভোর থেকেই শুরু হয়েছে এই ম্যাচ। গতবার এই কোপ আমেরিকা থেকে শুরু হয়েছিল লিওনেল মেসির জয়ের যাত্রা। এরপর ফিনালিসিমা, ফিফা বিশ্বকাপ পেরিয়ে ফের জয়ের পথে এগোচ্ছে নীল-সাদা ব্রিগেড।

এবারের ৪৮তম কোপা আমেরিকা ১৬টি দেশ নিয়ে হবে। এর মধ্যে ১০টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবলের দেশ আর বাকি ৬টি আমন্ত্রিত। ৩২টি ম্যাচ হবে ২৫ দিন ধরে। ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

কিন্তু ভারতীয়দের প্রশ্ন হচ্ছে, তারা কোন সময় কোথা থেকে এই লাইভ ম্যাচ দেখতে পাবেন। কোন মোবাইল অ্যাপ থেকেই বা দেখা যাবে ম্যাচ। কিন্তু তেমন সুসংবাদ নেই ভারতীয়দের জন্য। ভারতের কম চ্যানেলে কোপা আমেরিকা দেখা যাবে, তা স্পষ্ট নয়। ফ্যানকোড থেকে লাইভ ম্যাচ দেখা যাবে একমাত্র। তবে মনে করা হচ্ছে, সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপে দেখা যেতে পারে এই ম্যাচ।      

কোন দিন কোথায় কোন দলের খেলা রয়েছে, দেখে নেওয়া  যাক-

গ্রুপ পর্বের দিন ও তারিখ সময় ম্যাচ ভেন্যু-

  • শুক্র, ২১ জুন, সকাল ৫.৩০: আর্জেন্টিনা বনাম কানাডা, জর্জিয়া
  • শনি, ২২ জুন, সকাল ৫.৩০: পেরু বনাম চিলি, টেক্সাস
  • রবি, ২৩ জুন, ভোর ৩.৩০: ইকুয়েডর-ভেনেজুয়েলা, ক্যালিফোর্নিয়া
  • রবি, ২৩ জুন, সকাল ৬.৩০: মেক্সিকো-জ্যামাইকা, টেক্সাস
  • সোম, ২৪ জুন, ভোর ৩.৩০: যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া, টেক্সাস
  • সোম, ২৪ জুন, সকাল ৬.৩০: উরুগুয়ে বনাম পানামা, ফ্লোরিডা
  • মঙ্গল, ২৫ জুন, ভোর ৩.৩০: কলম্বিয়া বনাম প্যারাগুয়ে, টেক্সাস
  • মঙ্গল, ২৫ জুন, সকাল ৬.৩০: ব্রাজিল বনাম কোস্টারিকা, ক্যালিফোর্নিয়া
  • বুধ, ২৬ জুন, ভোর ৩.৩০: পেরু বনাম কানাডা, কানসাস
  • বুধ, ২৬ জুন, সকাল ৬.৩০: চিলি বনাম আর্জেন্টিনা, নিউ জার্সি
  • বৃহস্পতি, ২৭ জুন, ভোর ৩.৩০: ইকুয়েডর বনাম জ্যামাইকা, নেভাডা
  • বৃহস্পতি, ২৭ জুন, সকাল ৬.৩০: ভেনেজুয়েলা বনাম মেক্সিকো, ক্যালিফোর্নিয়া
  • শুক্র, ২৮ জুন, ভোর ৩.৩০: পানামা বনাম যুক্তরাষ্ট্র, জর্জিয়া
  • শুক্র, ২৮ জুন, সকাল ৬.৩০: উরুগুয়ে বনাম বলিভিয়া, নিউ জার্সি
  • শনি, ২৯ জুন, ভোর ৩.৩০: কলম্বিয়া বনাম কোস্টারিক, অ্যারিজোনা
  • শনি, ২৯ জুন, সকাল ৬.৩০: প্যারাগুয়ে বনাম ব্রাজিল, নেভাডা
  • রবি, ৩০ জুন, সকাল ৫.৩০: আর্জেন্টিনা বনাম পেরু, ফ্লোরিডা
  • রবি, ৩০ জুন, সকাল ৫.৩০: কানাডা বনাম চিলি, ফ্লোরিডা
  • সোম, ১ জুলাই, সকাল ৫.৩০: মেক্সিকো বনাম ইকুয়েডর, অ্যারিজোনা
  • সোম, ১ জুলাই, সকাল ৫.৩০: জ্যামাইকা বনাম ভেনেজুয়েলা, টেক্সাস
  • মঙ্গল, ২ জুলাই, সকাল ৬.৩০: বলিভিয়া বনাম পানামা, ফ্লোরিডা
  • মঙ্গল, ২ জুলাই, সকাল ৬.৩০: যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে, মিসৌরি
  • বুধ, ৩ জুলাই, সকাল ৬.৩০: ব্রাজিল বনাম কলম্বিয়া,, ক্যালিফোর্নিয়া
  • বুধ, ৩ জুলাই, সকাল ৬.৩০, কোস্টারিকা বনাম প্যারাগুয়ে, টেক্সাস
  • কোয়ার্টার ফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-
  • শুক্র, ৫ জুলাই, সকাল ৬.৩০: এ ১ বনাম বি ২, টেক্সাস
  • শনি, ৬ জুলাই, সকাল ৬.৩০: বি ১ বনাম এ ২, টেক্সাস
  • রবি, ৭ জুলাই, ভোর ৬.৩০: সি ১ বাম ডি ২, নেভাডা
  • রবি, ৭ জুলাই, সকাল ৬.৩০: ডি ১ বনাম সি ২, অ্যারিজোনা

সেমিফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-

  • বুধ, ১০ জুলাই. সকাল ৫.৩০: কো. ফাইনাল ১ জয়ী বনাম কো. ফাইনাল ২ জয়ী, নিউ জার্সি
  • বৃহস্পতি, ১১ জুলাই, সকাল ৬টা: কো. ফাইনাল ৩ জয়ী বনাম কো. ফাইনাল ৪ জয়ী, নর্থ ক্যারোলিনা

তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-

  • রবি, ১৪ জুলাই, সকাল ৫.৩০: সেমিফাইনালে পরাজিত দুই দল নর্থ, ক্যারোলিনা

ফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-

  • সোম, ১৫ জুলাই, সকাল ৫.৩০: দুই সেমিফাইনাল জয়ী দল, ফ্লোরিডা

আরও অন্যান্য খবর