Roof of Ayodhya Ram Mandir leaked in rain: বয়স মাত্র ৬ মাস। এরই মধ্যে ঘটে গেল বড় বিঘ্ন। ছাদ ফুটো হয়ে বৃষ্টিতে অঝোরে জল পড়ছে অযোধ্যার রামমন্দিরে (Roof of Ayodhya Ram Mandir leaked in rain)। বছরের প্রথম বৃষ্টিতেই ফাটল রামলালার মন্দিরে। বৃষ্টিতে ছাদ ফুটো হওয়ায় মন্দিরের ভেতর ও আশেপাশের কমপ্লেক্সে জল জমেছে বলে খবর। মন্দিরের জল নিকাশি ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।
চলতি বছরের ২২ জানুয়ারি দারুণ জাঁকজমকের সঙ্গে উদ্বোধন হয়েছিল অযোধ্যার রামমন্দিরের। দেশের নানান হেভিওয়েট ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন জগতের নানান মানুষরা উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। তবে রামমন্দিরের নির্মাণকাজ এখনও শেষ হয়নি। এখনও চলছে নির্মাণ। ২.৭ একর জমির উপর তৈরি হয়েছে মন্দির (Roof of Ayodhya Ram Mandir leaked in rain)।
এই রামমন্দির তৈরিতে কোনও ইস্পাত বা লোহা ব্যবহার করা হয়নি। নির্মাণ শৈলীর উপর নির্ভর করেই তৈরি হয়েছে এই মন্দির। নাগরা স্থাপত্য শিল্পের সঙ্গে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েই তৈরি হয়েছে অযোধ্যার রামমন্দির। এই মন্দির তৈরির নেপথ্যে রয়েছেন দেশের নামী বিজ্ঞানীরা, সাহায্য রয়েছে ইসরোর। কিন্তু প্রথম বর্ষাতেই মন্দিরের এমন অবস্থা হল যে তা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে (Roof of Ayodhya Ram Mandir leaked in rain)।
এই বিষয়ে রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানান, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে এখনও নানান চেম্বারে কাজ চালাচ্ছে রাম মন্দিরের নির্মাণ কমিটি। সেখানে আরও নানান দেবতাদের মূর্তি স্থাপন হবে। ২০২৫ সালের মধ্যে এই কাজ হয়ে যাবে। কিন্তু এর আগেই মন্দিরে যে ফুটো হচ্ছে (Roof of Ayodhya Ram Mandir leaked in rain), সেই সমস্যার সমাধান করা দরকার বলে মনে করছেন প্রধান পুরোহিত।
https://twitter.com/atullondhe/status/1805220357416305122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1805220357416305122%7Ctwgr%5E2852db2a5b901cbee4203dfb4bdfb33e6579562d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fram-temple-roof-leaking-after-first-rain-alleges-chief-priest_527598.html
শুধুমাত্র প্রাক-বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রামপথের তিনটি স্থান ও পাঁচটি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে ও পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়েছে বলে খবর। সম্প্রতি নির্মিত পুষ্পরাজ চৌরাহা-ফতেহগঞ্জ সড়কটিও বেশ ক্ষতির মুখে পড়েছে বলে খবর (Roof of Ayodhya Ram Mandir leaked in rain)।
বলে রাখি, আবার চলতি বছরের ১২ জানুয়ারি বেশ ধূমধামের সঙ্গে এই অটল সেতু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১.৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতুটিই ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ পড়েছিল প্রায় ১৭,৮৪০ কোটি টাকা। কিন্তু মাত্র ৫ মাস যেতে না যেতেই সেই সেতুতেও ফাটল দেখা দিয়েছে। মুম্বই-ট্রান্স হারবার লিঙ্কে প্রায় ২-৩ ফুট লম্বা ফাটল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।






