New Serial on Star Jalsha: স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা। দুদিন আগেই এই ধারাবাহিকের টিজার প্রকাশিত হয়েছে (New Serial on Star Jalsha)। এই ধারাবাহিক আসতে চলেছে টিমওয়ার্ক প্রোডাকশন হাউসের প্রযোজনায়। এই প্রোডাকশন হাউস হিন্দি ও বাংলা সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে। এর আগে প্রডিউস করেছে স্টার জলসা ও জি বাংলার নতুন প্রোমো। এবার শুধুই প্রমো নয় একটা নতুন ধারাবাহিকের প্রজেক্টে কাজ করছে তারা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসার নতুন ধারাবাহিক “তেঁতুলপাতা” দিয়ে ফিরছেন(New Serial on Star Jalsha)। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে গৌরবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চ্যানেলটি ইতিমধ্যেই ধারাবাহিকের ১০ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ধারাবাহিকের নাম নিয়ে মজাও করছেন (New Serial on Star Jalsha)।
“তেঁতুলপাতা” ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে। গৌরব এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন বলে খবর। অভিনেতা যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি, তবে তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি ফিরছেন এবং দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন। গৌরব বলেছেন, “দর্শকরা আমাকে মিস করছেন এটা খুব ভালো ব্যাপার। আমিও সবসময় তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। আশা করব, ভালো কাজ নিয়ে আবার ফিরব” (New Serial on Star Jalsha)।
জানা যাচ্ছে, গৌরব ইতিমধ্যেই এই ধারাবাহিকের জন্য লুক সেট করেছেন, তবে এখনও কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। “তেঁতুলপাতা” ধারাবাহিকটি তৈরি হবে টিম ওয়ার্ক প্রোডাকশন হাউসের ব্যানারে। ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকতে পারেন অরুণিমা ঘোষ, যিনি এর আগে “মন দিতে চাই” ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এর আগে স্টার জলসার “আয় তবে সহচরী” ধারাবাহিকে অরুণিমাকে দেখা গিয়েছিল (New Serial on Star Jalsha)।

নতুন ধারাবাহিক শুরু হলে কোন সিরিয়াল শেষ হবে তা নিয়েও চলছে জল্পনা। বর্তমানে স্টার জলসার সবচেয়ে পুরোনো ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” হলেও, “বধুঁয়া” ধারাবাহিকটি শুরুর পর থেকেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তাই অনেকেই মনে করছেন “তেঁতুলপাতা” আসার পর “বধুঁয়া” ধারাবাহিকটি বন্ধ হতে পারে (New Serial on Star Jalsha)।





