বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন হাজার। মারা গিয়েছেন ৭৫ জন, সুস্থ হওয়ার পথে ৩০০ জন। রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা সত্তর ছুঁইছুঁই, সুস্থ হয়ে উঠেছেন প্রায় দশজন। করোনা মোকাবিলায় তাই দেশজুড়ে চলছে লকডাউন।
২২শে মার্চ জনতা কার্ফু-র দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাল পাঁচটায় ব্যালকনি বা বাড়ির দরজায় দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে ঘন্টা, থালা-বাসন বাজিয়ে, করতালি দিয়ে দেশের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের কথা বলেছিলেন। এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে দেশবাসীকে এগিয়ে আসতে দেখা যায়।
গত শুক্রবারেও ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে, রবিবার রাত নয়টায় নয় মিনিটের জন্য টর্চ, প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেশবাসীকে একত্রিত হওয়ার আবেদন জানান। যদিও স্বভাবতই মোদীর এই ঘোষণার পরই বিরোধীরা তাঁর এই পরিকল্পনার সমালোচনা শুরু করে দেন।
কিন্তু এবার মোদীর এই আহ্বানে একাধিক সেলেবদের মতো সাড়া দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি একটি ভিডিওতে জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই বড় কিছু ভেবে এই উদ্যোগ নিয়েছেন। তাই এইদিন যেন আমরা সবাই নয় মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে ব্যালকনিতে আসি এবং মোমবাতি প্রজ্বলন করি। এতে প্রকৃতি মাকে সম্মান জানানো হবে। আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন “আমি আমার প্রধানমন্ত্রীর কথা নিশ্চয়ই পালন করব, সারা দেশে এখন সময়টা অস্থির, অন্ধকার কাটিয়ে আমরা আলোয় ফিরবই”, এছাড়াও তিনি আরও বলেছেন, আমাদের সবার এটা পালন করা উচিত কারণ এতে আমরা সবাই সবাইকে জানাতে পারব, আমরা সবাই একসঙ্গে আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এটা গ্লোবাল প্রবলেম, আমাদের সবাইকে একসঙ্গে মিলে এর মোকাবিলা করতে হবে। তাই আমরা সবাই একসঙ্গে থাকলে তবেই পুরো ব্যাটলটা ফাইট করতে পারব।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!