‘যে বুথে লিড হবে না সেখানে উন্নয়নও হবে না’, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, জড়ালেন তুমুল বিতর্কে

TMC MLA threatened for assembly by election: বুথে যদি লিড না পাওয়া যায়, তাহলে সেই এলাকায় উন্নয়ন হবে না। এমনটাই সাফ জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA threatened for assembly by election)। আর এর জেরে বেশ বিতর্কের মধ্যেও পড়লেন তিনি। সঙ্গে অস্বস্তিতে ফেললেন নিজের দলকেও। তৃণমূল বিধায়কের এহেন হুঁশিয়ারিতে বেশ চাঞ্চল্য ছড়াল এলাকায়।   

আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এর চার কেন্দ্রের মধ্যে রয়েছে বাগদা। এই উপনির্বাচনের জন্যই গতকাল, শনিবার  তৃণমূলের তরফে হেলেঞ্চার নেতাজি শতবার্ষিকী অডিটোরিয়ামে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও আরও অনেকেই।

এদিন এই সভায় বক্তৃতা রাখেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আর তখনই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি (TMC MLA threatened for assembly by election)। বক্তব্যের মাঝেই বলে বসেন, “বুথে লস হবে সে বুথে আর উন্নয়ন হবে না”। অর্থাৎ যে বুথে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকবেন না, সেই বুথের এলাকায় উন্নয়নও হবে না, এমনটাই বলতে চেয়েছিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA threatened for assembly by election)।  

এহেন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের মুখে পড়ে আবার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক (TMC MLA threatened for assembly by election)। তিনি আবার মুখ খুলে বলেন, “শনিবার দলের বুথস্তরের কর্মীদের নিয়ে সভা ছিল। কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। যাতে তাঁরা কাজে গাফিলতি না করেন তাই নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের চাপে রাখতে এই কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সকলের জন্যই উন্নয়ন করেন”।

এই ঘটনা প্রেক্ষিতে বেশ কটাক্ষ করে গেরুয়া শিবির (TMC MLA threatened for assembly by election)। এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের প্রতিক্রিয়া, “বাগদার সবকটি বুথেই তৃণমূল হারবে”।

RELATED Articles