C V Anand Bose filing defamation case against Mamata Banerjee: রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন মেটার নয়। দিনের পর দিন তা বেড়েই চলেছে। একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান যেমন শানাতে ছাড়েন না, তেমনই আবার অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানও কটাক্ষ করতে কোনও কসুর করেন না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া কথা জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)।
কী জানিয়েছেন রাজ্যপাল (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)?
টুইট করে রাজ্যপালের হুঁশিয়ারি, “সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমার নামে মিথ্যা বলছেন। তিনি আমার চরিত্র হনন করেছেন। এটা মেনে নেব না। আমি মানহানির মামলা করব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে” (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)।
সি ভি আনন্দের কথায়, মু০খ্যমন্ত্রী হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবরকম সম্মান দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর ‘কনস্টিটিউশনাল কলিগ’, তা তিনি কখনওই ভোলেন না (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)। রাজ্যপালের কথায়, “আমার চরিত্র নিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলতে পারেন না। আমার সম্মানহানি কোনও ভাবেই মেনে নেব না। মিথ্যা দিয়ে এভাবে চরিত্র হনন করার অধিকার ওনার নেই”।
#WATCH | Delhi: West Bengal Governor CV Ananda Bose says, "Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a chief minister, I gave her all regard and respect, considering her as my esteemed constitutional… pic.twitter.com/QgQJIKCfWt
— ANI (@ANI) June 29, 2024
আসলে ঘটনার সূত্রপাত ভগবানগোলা ও বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। তাদের শপথবাক্য পাঠ করাতে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তারা যেতে রাজি হন নি। তাদের দাবী, রাজ্যপালকে বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে হবে।
সেই প্রসঙ্গেই এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে” (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)।
মমতার ওই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মানহানি মামলা করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল (C V Anand Bose filing defamation case against Mamata Banerjee)। বলে রাখি, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই রাজ্যপালকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপালের মমতার বিরুদ্ধে মানহানির মামলা করার ঘটনায় তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “উনি বলছেন মানহানির মামলা করবেন। ওনার বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠছে। বাংলার মানুষও তা জানেন। এখন গলা তুললে হবে না। বরং ওনার সততা থাকলে হাফ ভিডিয়ো ফুটেজ না দিয়ে পুরো ভিডিও ফুটেজ দিন”।





