লোকমানের জগতে এক উল্লেখযোগ্য নাম পৌষালী ব্যানার্জি (Poushali Banerjee)। সবসময় হাসিখুশি, একেবারে মাটির মানুষ তিনি। তার জীবনে কালিকাপ্রসাদের একটি বড় ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। সাক্ষাৎকারে তার কর্মজীবন গায়িকা হিসেবে স্থান পাওয়া নিয়ে কথা বললেন পৌষালী ব্যানার্জি। শান্তিনিকেতনে গৃহবধূ থেকে আজকের পৌষালী ব্যানার্জির (Poushali Banerjee) সামনে দর্শকাসন উপচে পড়া ভিড়। গায়িকা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। তবে স্টেজ শো করতে গিয়ে অনেক সময় খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়।
আজও প্রত্যেকটি শোয়ের শুরুতে কালিকাদাকে উৎসর্গ করে ‘রাই জাগো গো’ গানটি গান পৌষালী ব্যানার্জি (Poushali Banerjee)। অনেক সময় দর্শকদের থেকে খারাপ মন্তব্য আসে। এমন একটা অভিজ্ঞতা শেয়ার করে গায়িকা বলেন, “আমি এমন একটা জায়গায় গান গাইতে গিয়েছি, রাই জাগো গো দিয়ে গানটা শুরু করেছি। গানটা শেষ হয়েছে সবাই হরিবল হরিবল শুরু করেছে। সামনে বসে একটা বৃদ্ধ লোক বলল ‘হিজড়ে কোথাকার’। ২০২৪ এ দাঁড়িয়ে আমি এই কথাটা কখনো খারাপ ভাবে নিইনি,ওনার মনে হয়েছে ওই কথাটা বললে আমি খারাপ হব বা এই কথাটা বললে আমি রিয়াক্ট করব। কিন্তু আমি রিয়েক্ট করিনি।”
আরো এক ঘটনার অভিজ্ঞতার শেয়ার করেন পৌষালী (Poushali Banerjee) বলেন, “গান গাইতে হঠাৎ আধ খাওয়া ভুট্টা আমাকে ছুঁড়ে মেরেছে। নাকি আনন্দে ছুড়ে মেরেছে। কিন্তু এটা ক্যামেরার সামনে আসে না। আমি কি রিয়াক্ট করছি সেটা ক্যামেরার সামনে আসে, কাকে ছোট করছি সেটা আসে। হয়তো গান গাইতে গাইতে আঁচলটা একটু সরে গেল। লোকে বলবে ওই শাড়ির আঁচল সরিয়ে গান শোনাচ্ছে। আগে ছটি সেফটিপিন দিতাম শাড়িতে, এখন এই ভয়ে বারোটা সেফটিপিন দি। “
সাক্ষাৎকারে আগামী ৫ বছরের লোকসংগীতকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন গায়িকা (Poushali Banerjee)। তার কথায়, “লোকসংগীত অনাথ হয়ে পড়ে রয়েছে। যতদিন আমি বেঁচে থাকব ততদিন এই অনাথ থেকে মাতৃপরিচয় বা পিতৃ পরিচয় দেওয়ার চেষ্টা করব।”যারা স্টেজ শো করেন তাদের বেসিক ডিসিপ্লিন কী হওয়া উচিত? পৌষালী (Poushali Banerjee) মনে করেন, “আলয়েস ট্রাই টু বি গ্রাউন্ডেড (Always try to be grounded)।”
গায়িকা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এ প্রসঙ্গে পৌষালী (Poushali Banerjee) বলেন, “আমি স্বপ্নে ভেবেছিলাম আমি গান গাইবো। সামনে দশটা কিংবা দশ হাজার লোক শুনবে। এ স্বপ্নটা যখন পূরণ হতে দেখি তখন আমি পুরো ব্ল্যাকআউট থাকি। তখন শুধু আমি থাকি আর শ্রোতারা থাকে। এটাকে যদি সাকসেসফুল বলা হয়, তাহলে আমি সাকসেসফুল।”





