সিগন্যাল সবুজ কিন্তু রেলগেট খোলা, লাইন পারাপার করছে অজস্র লোক, সেই লাইনেই চলে এল ট্রেন, তারপর…

Kanchankanya Express saved many lives by applying emergency break: কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে সেই স্মৃতি এখনও দগদগে সকলের মনে। ট্রেনের নাম শুনলেই যেন ডরাচ্ছে এখন মানুষ। আর এরই মধ্যে ফের ঘটল আরও এক ঘটনা যা জানলে গা শিউড়ে উঠবে। সবুজ সিগন্যাল থাকায় লাইনে দ্রুত ছুটে আসছিল এক্সপ্রেস ট্রেন। এদিকে সেই লাইন দিয়েই পারাপার করছিলেন মানুষজন। তা দেখে জোরে ব্রেক কষেন চালক (Kanchankanya Express saved many lives by applying emergency break)। কিন্তু তারপর?

কী ঘটেছে ঘটনাটি (Kanchankanya Express saved many lives by applying emergency break)?

এই ঘটনাটি ঘটেছে মালবাজারের কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। জনা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে আসছিল মালবাজারের দিকে। মালবাজারের কাছে শোনগাছি চা বাগানের কাছে একটি রেলগেট রয়েছে। সিগন্যাল সবুজ ছিল অর্থাৎ থ্রু পাস। ফলে বেশ দ্রুত গতিতেই ছুটে আসছিল ট্রেনটি।

সেই সময় হঠাৎ চালক লক্ষ্য করেন সিগন্যাল সবুজ থাকলেও রেলগেট নামানো নেই। এদিকে রেল গেটের গার্ড পতাকা হাতেও দাঁড়িয়ে ছিলেন না। ফলে সন্দেহ বাড়ে চালকের। তৎক্ষণাৎ এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন চালক (Kanchankanya Express saved many lives by applying emergency break)। ট্রেনটি ততক্ষণে প্রায় রেলগেট ছুঁয়ে গিয়েছে। তবে চালক ঠিক সময় ট্রেন থামানোয় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

যখন ট্রেনটি লাইনে ছুটে আসছিল, সেই সময় রেলগেট খোলা থাকায় অনেক ছোটো গাড়ি, বাইক, মানুষ লাইন পারাপার করছিলেন। ঠিক সময় যদি চালক ট্রেন না থামাতেন, তাহলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত(Kanchankanya Express saved many lives by applying emergency break)। ট্রেন থামানোর পর নেমে আসে চালক ও অন্যান্য কর্মীরা। গেটম্যানের ঘরে ঢুকে দেখেন গেটম্যান বসে রয়েছেন।

সব কথা জানানোর পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান রেলকর্মী, এমনটাই খবর। ওই গেটম্যানের কথায়, রেলগেট যে খোলা রয়েছে, তা তিনি ভুলে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই (Kanchankanya Express saved many lives by applying emergency break)

বলে রাখি, গত ১৭ জুন ভয়াবহ দুর্ঘটনা ঘটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর এক মালগাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে ওই ট্রেনে। ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় একাধিক যাত্রীর। সেই ঘটনার রেশ না কাটতেই ফের সামনে এল রেল আধিকারিকের এত বড় গাফিলতির খবর (Kanchankanya Express saved many lives by applying emergency break)।  

RELATED Articles