ছেঁড়া জিন্স, টি শার্ট, খোলামেলা পোশাক পরে ঢোকা যাবে না কলেজে, জারি হল কঠোর ফতোয়া

Dress Code Restrictions in Colleges: কলেজে পড়াশোনা করতে গিয়ে খোলামেলা পোশাক নিষিদ্ধ (College Dress code) হল।এবার ছেঁড়া জিন্স, টি-শার্ট এবং খোলামেলা পোশাকেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি কলেজের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে পোশাক বিধির উপরে (Dress Code Restrictions in Colleges)। এখন থেকে কলেজের ক্যাম্পাসে খোলামেলা পোশাক পরে আসতে পারবেন না শিক্ষার্থীরা।

কলেজের প্রবেশদ্বারে ঝোলানো নোটিসে লেখা রয়েছে, “কলেজ চত্বরে অবস্থানকালীন শিক্ষার্থীদের ফর্মাল ও শালীন পোশাক পরিধান করতে হবে। তারা হাফ বা ফুল হাতা শার্ট ও ট্রাউজার পরতে পারেন। মহিলারা ভারতীয় ও পশ্চিমী পোশাক পরতে পারেন, তবে তা শালীন হতে হবে। শিক্ষার্থীরা এমন কোনও পোশাক পরতে পারবেন না যা ধর্মীয় বা সাংস্কৃতিক বিভিন্নতাকে প্রদর্শন করে। জিন্স, টি-শার্ট, খোলামেলা পোশাক বা জার্সি পরে আসা নিষিদ্ধ” (Dress Code Restrictions in Colleges)

মুম্বাইয়ের ডিকে মারাঠি কলেজ ও এনজি আচার্য্য কলেজে নতুন পোশাক বিধিনিষেধ জারি করা হয়েছে। চেম্বুর ট্রমবে এডুকেশন সোশ্যাইটির অধীনে পরিচালিত এনজি আচার্য্য ও ডিকে মারাঠি কলেজের শিক্ষার্থীদের জন্য ফর্মাল ও শালীন পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে (Dress Code Restrictions in Colleges)

উল্লেখ্য, এর আগে এক নির্দেশিকায় বলা হয়েছিল, কমন রুমে প্রবেশের আগে হিজাব, বোরখা, নিকাব, স্টোল, টুপি ও ব্যাজ খুলে ঢুকতে হবে। এই নতুন বিধি (College Dress code) জারি হওয়ার পর শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। অনেক শিক্ষার্থী এই নিয়ম সম্পর্কে জানতেন না। জিন্স ও টি-শার্ট পরে আসায় তাদের কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি (Dress Code Restrictions in Colleges)। বোরখা নিষিদ্ধ করার পর কিছু শিক্ষার্থী বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন। তাদের দাবি, এই নিয়ম অযৌক্তিক, স্বেচ্ছাচারী ও বিকৃত।

শিক্ষার্থীরা বলছেন, এই বিধিনিষেধ (College Dress code) তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়ম শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে (Dress Code Restrictions in Colleges)। তবে শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, এই নিয়ম তাদের ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান বের করতে চাইছেন।

RELATED Articles