কোচবিহারের ছায়া এবার জগদ্দলে! বিজেপি করার ‘অপরাধে’ মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর, মাথায় কোপ, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

TMC is accused in beating BJP Woman Worker: কোচবিহারের ছায়া এবার পড়ল জগদ্দলে। বিজেপি করার কারণে মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর, মাথায় কোপ বসানোর অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা (TMC is accused in beating BJP Woman Worker)। মহিলার মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা বিজেপি কর্মী।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার জগদ্দল বিধানসভার কাউগাছি এলাকায় গ্যাস মাঠ এলাকায়। সেখানকার বাসিন্দা রূপা দেবনাথ এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তাঁকে নানানভাবে হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। আজ, বুধবার তিনি যখন স্থানীয় কলে জল আনতে যান, সেই সময় স্থানীয় তৃণমূলের লোকজন চড়াও হয় তাঁর উপর, এমনটাই অভিযোগ (TMC is accused in beating BJP Woman Worker)

জানা গিয়েছে, তুমুল বচসা হয় তাদের মধ্যে। সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে। মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর পরনের পোশাকও ছিঁড়ে যায়। সেই সময়ই ওই মহিলার মাথায় কোপ মারা হয় (TMC is accused in beating BJP Woman Worker)। রূপার মা তাঁকে বাঁচাতে এলে তাঁকেও মারা হয়। রক্তাক্ত অবস্থায় রূপাকে ভর্তি করা হয় ব্যারাকপুরের বি এন বোস হাসপাতালে। সেখান থেকে তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর।

আক্রান্ত বিজেপি কর্মী জানান, “৪ জুন থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করছে। বাইরে বের হতে পারি না। হুমকির মুখে পড়তে হয়। আজ জল নিতে গিয়েছিলাম, জল নিতে দেয়নি। আমার নাইটি ছিঁড়ে দিয়ে মেরেছে”। মহিলা বিজেপি কর্মীর দাবী, তিনি বিজেপি করেন বলেই তাঁকে এভাবে মারা হয়েছে (TMC is accused in beating BJP Woman Worker)। তাঁর প্রশ্ন, “আমি বিজেপিকে ভালবাসি। এটা কি আমার অন্যায়”?

এই ঘটনায় এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল নেতা শান্তনু সেন এই বিষয়ে বলেন, “যে কোনও ঘটনাকেই তৃণমূলের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য। কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই প্রমাণিত হচ্ছে সেগুলি অন্য কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, বা গ্রাম্য বিবাদ কিংবা পারিবারিক বিবাদ। তার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এক্ষেত্রেও আমি নিশ্চিত, প্রশাসন তদন্ত করবে এবং দেখা যাবে এটা অন্য কোনও ঘটনা। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এটার দোষ তৃণমূলে গায়ে লাগানোর চেষ্টা করা হচ্ছে”।

বলে রাখি, গত মাসেই কোচবিহারে এক মুসলিম বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মহিলাকে রাস্তা দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। সেই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। সরব হয়েছিল জাতীয় মহিলা কমিশন। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। এরই মধ্যে ফের এক বিজেপির মহিলা কর্মীর উপর অত্যাচারের ঘটনা সামনে এল (TMC is accused in beating BJP Woman Worker)

RELATED Articles