TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion: কিছুদিন আগেই তিনি অভিযোগ করেছিলেন তিনি নাকি শারীরিক হেনস্থার শিকার। অভিযোগও দায়ের করেছিলেন থানায়। সেই সময় তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এবার সেই তৃণমূল অভিনেত্রী-কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ (TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion)। প্রকাশ্যে এল এক ভিডিও-ও (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।
কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। ওই ওয়ার্ডের শ্রীপল্লি এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা। তিনি পেশায় ব্যবসায়ী। নির্মাণ ব্যবসা রয়েছে তাঁর। তিনিই অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য নাকি তাঁকে হুমকি দিয়ে তাঁর থেকে টাকা চেয়েছেন (TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion)। তোলা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। এই নিয়ে থানায় অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি আবার টাকা দেওয়ারও একটি ভিডিও প্রকাশ করেন ওই ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর কথায়, “শ্রীতমা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার থেকে তোলা আদায়ের চেষ্টা করেছেন, টাকাও নিয়েছেন। ওনার বাড়িতে গিয়ে মাকে টাকা দিয়ে আসার ভিডিও আমার কাছে আছে। টাকা দিতে রাজি না হলে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন। শেষে কোনও উপায় না দেখে থানায় অভিযোগ জানিয়েছি” (TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion)।
যদিও নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion)। শ্রীতমার কথায়, “উনি নিজেকে দলের কর্মী বলে দাবি করেন, তাই নির্বাচনে ওনার সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু আমি ওনার বেআইনি নির্মাণের বিরোধিতা করেছিলাম বলেই চক্রান্ত করে এটা করেছেন। সবাই জানে কোন টাকা কোন খাতে খরচ হয়েছে। উনি দুভাগে টাকা দিয়েছেন। কিন্তু উনি বারবার আমার বাড়িতেই টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি বলেছিলাম টাকা আমার জন্য নয়, দলের নির্বাচনী খরচের জন্য। তাই বাড়িতে নেব না। এবার বুঝলাম উনি টাকা কেন বাড়িতে টাকা এসে দিয়েছেন। আসলে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। তাই মানুষের সামনে যে টাকা নিয়েছিলাম, সেই ফুটেজ উনি দেখাতে পারেননি”।
বলে রাখি, কিছুদিন আগেই দলেরই কর্মীদের বিরুদ্ধে তাঁকে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছিলেন শ্রীতমা ভট্টাচার্য। জানা যায়, আগরপাড়া এলাকায় কিছু অসামাজিক কাজকর্ম ও জমি বেদখলের অভিযোগ পাচ্ছিলেন কাউন্সিলর। সেই অভিযোগের সুরাহা করতেই গত রবিবার সন্ধ্যায় ওই এলাকায় যান তিনি। অভিযোগ, আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনেই তাঁর উপর আচমকাই চড়াও হয় কিছু দুষ্কৃতী। অকথ্য ভাষায় কাউন্সিলরকে গালিগালাজ করতে থাকে তারা। ধাক্কাধাক্কির পর্যায় পৌঁছে যায় বিষয়টি। এর জেরে পায়ে চোটও পেয়েছিলেন শ্রীতমা, এমনটাই অভিযোগ। এই ঘটনার পর বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন কাউন্সিলর। আর এবার তাঁর বিরুদ্ধেই উঠল তোলাবাজির অভিযোগ (TMC Councilor Sritama Bhattacharya is accused of Extortion)।






