Heavy rains forecast across South Bengal: বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর ফলেই রাজ্যের মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস (Heavy rain) দেওয়া হয়েছে (Heavy rains forecast across South Bengal)।
কলকাতার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যদি বৃষ্টি না হয়, তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে (Heavy rains forecast across South Bengal)।
আজ, বৃহস্পতিবার, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল, বুধবার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯২ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টি হয়েছে (Heavy rain) ৯.১ মিলিমিটার।
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ (Heavy rain) চলবে, দক্ষিণবঙ্গেও একই সময় পর্যন্ত নিবিড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Heavy rains forecast across South Bengal)। মূলত মেঘলা আকাশ বিরাজ করবে। সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় অতিভারী বর্ষণ (Heavy rain) চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমতে পারে বলে জানা যাচ্ছে।





