ঘরে ঘরে আসুক লক্ষ্মী! কন্যা সন্তান জন্মালেই মিলবে দু’লক্ষ টাকা, দারুণ প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার

New Scheme of the Government for Development of Girl Child: কন্যা সন্তানদের উন্নতির (Girl child development) জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার নিয়মিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। নানা সময়ে বিভিন্ন স্কিম চালু করা হয়, যার মধ্যে অনেক প্রকল্পের মূল উদ্দেশ্য মেয়েদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা। মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে, সেই জন্য সরকার প্রায়ই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এমনই একটি প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তান হলে ২ লক্ষ টাকা প্রদান করা হয় (New Scheme of the Government for Development of Girl Child)

এখনও অনেক পরিবার রয়েছে যারা কন্যা সন্তানদের বোঝা মনে করে। এই কারণে অনেক সময় অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এই ভুল ধারণা পরিবর্তন করে মেয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে বহু জনদরদী প্রকল্প চালু করা হয়েছে। এমনই একটি স্কিম হল ‘ভাগ্য লক্ষ্মী যোজনা’ (Girl child development)। এই প্রকল্পের আওতায় আবেদন করলে আপনার কন্যা ২ লক্ষ টাকা পেতে পারে (New Scheme of the Government for Development of Girl Child)

ভাগ্য লক্ষ্মী যোজনায় (Girl child development) কন্যা সন্তান জন্মানোর সময় ৫০,০০০ টাকার বন্ড দেওয়া হয়। সেই কন্যা সন্তান যখন ২১ বছর বয়সে পৌঁছাবে, তখন এই বন্ড ২ লক্ষ টাকায় পরিণত হয়। সেই সঙ্গে কন্যা সন্তানের মায়ের হাতে ৫,১০০ টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি পড়াশোনার জন্য সরকারের পক্ষ থেকে মেয়েদের ২৩,০০০ টাকা অবধি দেওয়া হয় (New Scheme of the Government for Development of Girl Child)। এই টাকা কিস্তিতে প্রদান করা হয়।

কন্যা সন্তান ষষ্ঠ শ্রেণিতে উঠলে ৩,০০০ টাকা, অষ্টম শ্রেণিতে উঠলে ৫,০০০ টাকা, দশম শ্রেণিতে ৭,০০০ টাকা এবং দ্বাদশ শ্রেণিতে উঠলে সরকারের তরফ থেকে ৮,০০০ টাকা দেওয়া হয়। এই প্রকল্পে (Girl child development) আবেদন করতে হলে https://mahilakalyan.up.nic.in/ সাইটে যেতে হবে। এরপর ভাগ্য লক্ষ্মী যোজনার আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং মহিলা ও শিশু কল্যাণ অফিস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা করতে হবে। ভেরিফিকেশন হয়ে গেলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে (New Scheme of the Government for Development of Girl Child)

কন্যা সন্তানদের জন্য চালু করা এই প্রকল্পটি (Girl child development) উত্তর প্রদেশ সরকার পরিচালনা করে। তাই আবেদনকারীকে অবশ্যই ওই রাজ্যের নিবাসী হতে হবে। সেই সঙ্গে ২০০৬ সালের ৩১ মার্চের পর দারিদ্রসীমার নিচে জন্মগ্রহণ করা কন্যা সন্তানেরা এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষের বেশি হলে হবে না এবং কন্যা সন্তান জন্মের ১ বছরের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেজিস্ট্রেশন করাতে হবে (New Scheme of the Government for Development of Girl Child)। এছাড়াও, একটি পরিবার থেকে দু’জন মেয়ে ভাগ্য লক্ষ্মী যোজনার জন্য আবেদন করতে পারবে।

RELATED Articles