Sreelekha Mitra took a dig at TMC Leaders: চিরকালই তিনি ঠোঁটকাটা। তাঁর নানান মন্তব্য নানান সময় বিতর্কের জন্মও দেয়। সোজাসাপটা কথা বলতেই ভালোবাসেন তিনি। ফলে যেটা মনে ভাবেন, সেটা মুখে আনতে সেরকম দ্বিধাবোধ করেন না। সিনেমা জগত হোক বা রাজনীতি, সব বিষয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নানান মতামত পোষণ করে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবারও আর্টিস্ট ফোরাম নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলকে একহাত নিয়েই নিলেন অভিনেত্রী (Sreelekha Mitra took a dig at TMC Leaders)।
সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তিনি বামপন্থী মনোভাবে বিশ্বাসী, তা কারোর অজানা তেমন নয়। বামেদের নানান কর্মসূচিতে নানান সময় অংশ নিতেও দেখা গিয়েছে তাঁকে। নানান সময়ই শাসক দল তৃণমূলকে বিঁধে অনেক ব্যক্তিগত মতামতই রেখেছেন তিনি। এবার ‘টলি গসিপ’ নামের এক সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা সাক্ষাৎকারে আর্টিস্ট ফোরাম নিয়ে কথা বলতে গিয়ে আর্টিস্ট ফোরামে তৃণমূলের প্রভাবের প্রসঙ্গও টানলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra took a dig at TMC Leaders)।
আর্টিস্ট ফোরামে কোনও রাজনৈতিক বিভাজন রয়েছে কী না, তা নিয়ে প্রশ্ন করলে শ্রীলেখা অবশ্য সরাসরি কোনও উত্তর দেন নি। তবে তাঁর কথায়, “আর্টিস্ট ফোরাম সম্পর্কে কিছু জানি না। এত রাজনীতি ঢুকে গিয়েছে। আগে এসব ছিল না। এখন ফেডারেশন, তৃণমূলের নেতারা দায়িত্ব নিয়ে ফেলেছেন (Sreelekha Mitra took a dig at TMC Leaders), আরেকটা ক্যাম্প হচ্ছে বিজেপির, এই জিনিসগুলো তো… আর্টিস্ট ফোরামে কী হয়েছে কী না হয়েছে আমি জানি না একটু দূরে দূরে থাকি ইন্ডাস্ট্রিতে। আমাকে যারা কাজে নিতে চায়, আমি এমনি গিয়ে কাজ করি। আমি ওত শত জানি না”।
যারা ক্ষমতায় রয়েছে তাদের বেশি করে তোষামোদ করলে নানান সুযোগ আসবে, এমন কথা ইন্ডাস্ট্রিতে অবশ্য নতুন কিছু নয়। যদিও শ্রীলেখার কথায়, “জীবনে সবাই ওঠানামা দেখেছে। তারা তাদের মতো করে দেখেছে। তাদের মনে হয়েছে যারা ক্ষমতায় আছে তেল মারলে আমার সুবিধা হবে। তারা করছে। এটা তাদের চয়েস। আমি সেই জিনিসটা করিনি” (Sreelekha Mitra took a dig at TMC Leaders)।
এই সাক্ষাৎকারে শ্রীলেখা তুলে ধরেন প্রবীণ শিল্পী, কলাকুশলীদের অর্থকষ্টের দিকটিও। যারা তথা কথিত ‘স্টার’ নন, তাদের পারিশ্রমিক খুবই কম। কাজের জন্য বেশ কষ্ট করতে হয় তাদের। তাঁর কথায়, এমন অনেকেই রয়েছেন যারা একাধিক বডিগার্ড নিয়ে ঘোরেন। আর সেই খরচ বহন করতে হয় প্রযোজকদের। তাই প্রযোজকদের কাছে শ্রীলেখা অনুরোধ করেছেন যাতে তারা এসব দিকে খরচ কমিয়ে যারা যোগ্য তাদের যাতে সঠিক পারিশ্রমিক দেন।





