৫০ লক্ষ টাকা না দেওয়ায় ‘দাদাগিরি’, বিএড কলেজে ভাঙচুর, গেটে তালা, কলেজ কর্তৃপক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

TMC Leader is Accused of Locking College Gate for not getting Extortion: তৃণমূলের বিরুদ্ধে বারবার তোলাবাজির অভিযোগ করে এসেছেন বিরোধীরা। অনেক তৃণমূল নেতা আবার মেনেও নিয়েছেন যে তোলাবাজি হয় তাদের দলে। এবার ফের এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। তোলার টাকা না মেলায় বিএড কলেজে ভাঙচুর, গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader is Accused of Locking College Gate for not getting Extortion)। এমনকি, কলেজ কর্তৃপক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মোথাবাড়ি এলাকায়। মালদহ থানার মাধইপুর এলাকার এক বেসরকারি বিএড কলেজে। ওই কলেজের কর্তৃপক্ষ মাজেদ আলির অভিযোগ, মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা নাসির আহমেদ তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকার দাবী করেন। তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। এর ফলে চলতি মাসের এক তারিখে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ (TMC Leader is Accused of Locking College Gate for not getting Extortion)

কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সেদিকে তিনি বিশেষ আমল দেন নি। ফলে এই বিএড কলেজে  ভাঙচুর করে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল। কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন মাজেদ আলি (TMC Leader is Accused of Locking College Gate for not getting Extortion)। পুলিশের হস্তক্ষেপে কলেজের গেটে তালা খোলা হয়। তিনি পুলিশে লিখিত অভিযোগও জানিয়েছেন বলে খবর। কিন্তু তাই আশঙ্কামুক্ত হতে পারছেন না কলেজ কর্তৃপক্ষ। বেশ আতঙ্কে রয়েছেন তিনি কারণ অভিযুক্ত এখনও অধরা।

এই ঘটনায় শাসক দল তৃণমূলকে শানাতে ছাড়ে নি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলাজুড়ে তৃণমূল কংগ্রেসে নেতারা এমন ‘দাদাগিরি’করছে। কল কারখানা থেকে যে কোনও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে তোলাবাজি করা তৃণমূল কংগ্রেসের এখন রেওয়াজ। প্রশাসনের কাছে বিজেপি দাবী জানাবে এই ধরণের অভিযোগ পেলেই অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে” (TMC Leader is Accused of Locking College Gate for not getting Extortion)

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, “দল এমন তোলাবাজি বা দাদাগিরি করার অনুমতি দেয় না। কেউ যদি দলের নাম করে এই সব করে তবে পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। দল কোন হস্তক্ষেপ করবে না। এই ক্ষেত্রে অভিযোগ পাওয়ার পর পুলিশ অ্যাকশন নিয়েছে”।

RELATED Articles