Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue: বিগত বেশ কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে যে নামটা সবথেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তা হল জয়ন্ত সিং। আড়িয়াদহের ত্রাস বলা যায় তাকে। এলাকার ডন বলেই পরিচিত। আপাতত পুলিশি হেফাজতে থাকলেও তার সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বা সাংসদ সৌগত রায়ের ছবি সামনে আসায় বেশ অস্বস্তিতে পড়েছিল ঘাসফুল শিবির। এবার জয়ন্ত সিং কাণ্ডে মুখ খুললেন সৌগত-মদন (Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue)।
আড়িয়াদহে মা-ছেলেকে বেধড়ক মারধরের ঘটনার পরই সামনে আসে জয়ন্ত সিংয়ের নাম। এরপর তার একের পর কাণ্ডের ভিডিও সামনে আসতে থাকে। আড়িয়াদহ ক্লাবে তরুণের যৌনাঙ্গ সাঁড়াশি দিয়ে চেপে ধরা হোক বা একজনকে চ্যাংদোলা করে পেটানো, এমন নানান ঘটনার ভিডিও সামনে আসতেই জয়ন্ত সিংকে হেফাজতে নেয় পুলিশ। এই জয়ন্ত সিং কাণ্ডে বারবার উঠে আসছিল সৌগত রায় ও মদন মিত্রের নাম। এবার এই নিয়ে মুখ খুললেন তারা (Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue)।
আজ, সোমবার মদন মিত্র ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে বৈঠক করেন সৌগত রায়। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্ত সিং প্রসঙ্গে কথা বলেন তিনি (Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue)। মেনে নেন যে ভুল হয়েছে। সৌগত রায় বলেন, “আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনও বড় প্রোমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা তা সংশোধন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ দেড় ঘণ্টার এই বৈঠকে যারা ছিলেন তারা সবাই এই বিষয়ে একমত হয়েছেন। উল্টো রথের দিন সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করব। এরপর থেকে ভুল হবে না”।
জয়ন্ত সিংয়ের প্রাসাদসম বাড়ি নিয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন। তা নিয়ে এদিন সৌগত রায় বললেন, “সত্যিই জানতাম না ওঁর (জয়ন্ত সিং) এত বড় বাড়ি আছে। কেউ না বললে আমরা জানব কী করে। সংবাদমাধ্যমও তো আমাদের কিছু জানায়নি” (Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue)।
জয়ন্ত সিং তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, এমন অভিযোগ উঠেছিল। মদন মিত্রের সঙ্গে তার ছবিও ভাইরাল হয়। সেই সময় মদন মিত্র বলেছিলেন, “এরকম গুন্ডামি দেখলে পুলিশকে ফোন করলে পুলিশ বলে সৌগত রায়কে বলুন। ওনাকে (সৌগত রায়) বার বার বলেওছি, উনি বলেছেন দেখছি”।
এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের এই বৈঠকে সুকান্তকে একহাত নিয়ে সৌগত বলেন, “সুকান্ত একজন মূর্খ। ও বেশিদিন রাজনীতিতে টিকতে পারবে না। বরাহনগর, কামারহাটি সম্পর্কে ও কিছুই জানে না তাহলে কথা বলছে কী করে” (Saugata Roy and Madan Mitra Opened Up regarding Jayant Singh Issue)!






