Rajiv Kumar again Appointed as Director General of West Bengal Police: লোকসভা নির্বাচনের আগে হয়েছিল প্রশাসনিক রদবদল। সেই সময় রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। কিন্তু এবার নির্বাচন মিটতেই ফের সেই পদে তাঁকে ফিরিয়ে আনা হল। এই মর্মে আজ, সোমবার বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের একবার রাজ্য পুলিশের ডিজি পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন রাজীব কুমার (Rajiv Kumar again Appointed as Director General of West Bengal Police)।
চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরায় নির্বাচন কমিশন। ভোটের আচরণ বিধি লাগু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটেছিল প্রশাসনিক রদবদল। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, রাজীব কুমারকে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না। তাঁর জায়গায় আনা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। আর রাজীব কুমারকে নিযুক্ত করা হয়েছিল রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে। এবার রাজীব কুমারকে পুনরায় ডিজি পদে বসিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসানো হল দমকলের ডিজি পদে (Rajiv Kumar again Appointed as Director General of West Bengal Police)।
লোকসভা ভোট কেটে যাওয়ার একমাসের বেশি সময় পর আগের পদে ফেরানো হল রাজীব কুমারকে। আসলে, নবান্নের আশঙ্কা ছিল, লোকসভা ভোট মেটার পরপরই যদি রাজীব কুমারকে ডিজি পদে ফেরানো হয়, তাহলে রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের আগে হয়ত ফের তাঁকে বদলি করা হবে। সেই কারণে এবার উপনির্বাচন মিটে যাওয়ার পরই ডিজি পদে ফের আনা হল মমতার আস্থাভাজনকে (Rajiv Kumar again Appointed as Director General of West Bengal Police)।
প্রসঙ্গত, এই রাজীব কুমার হলেন ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। কর্মজীবনের শুরুতেই দক্ষ অফিসার হিসাবে প্রশংসিত হন তিনি। এসটিএফ-এর শীর্ষ পদেও ছিলেন রাজীব কুমার। সামলেছেন বিধাননগরের পুলিশ কমিশনার পদও। ২০১৬ সালে কলকাতার পুলিশ কমিশনার হন রাজীব কুমার। খাদিম কর্তা অপহরণ মামলা কিংবা কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার মতো ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই আইপিএস।
কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছে এই আইপিএস-কে। ২০১৯ সালে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গ্রেফতারও হয়েছিলেন তিনি। তাঁর গ্রেফতারি আটকাতে রাস্তায় বসে ধর্না দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর লোকসভা ভোটের মাত্র তিনমাস আগে গত ডিসেম্বর মাসে তাঁকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছিল (Rajiv Kumar again Appointed as Director General of West Bengal Police)। সেই সময় এই নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল বৈ কী!





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!