‘আমরাই তো খাল কুমির নিয়ে এসেছি…’, কাদের উপর এমন ক্ষোভ উগড়ে দিলেন কুণাল ঘোষ?

Kunal Ghosh Expressed His Anger on Party Leaders: লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল। ২৯টি আসনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া শিবিরকে জামানত জব্দ করেছে। রাজ্যে সবুজ ঝড়ের কাছে টিকতেই পারে নি অন্য কোনও দলই। কিন্তু তাও আত্মসমালোচনা চলছেই। আর এই নিয়েই এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Expressed His Anger on Party Leaders)। কিন্তু কাদের উপর?

রাজ্যে ২৯টি আসন পেলেও পূর্ব মেদিনীপুর জেলায় থাবা বসাতে পারে নি তৃণমূল কাঁথি ও তমলুক দুই কেন্দ্রই হাতছাড়া হয়েছে তাদের। শুভেন্দু অধিকারীর গড়ের এই দুই কেন্দ্রই গিয়েছে বিজেপির দখলে। আগে এই জেলার দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ। তবে ভোটের আগে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র দায়িত্ব দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে ছিলেন জেলারই তৃণমূল নেতা-কর্মীরা। ফলে এই দুই কেন্দ্র থেকে হারের জন্য দলের নেতা-কর্মীদেরই দায়ী করলেন কুণাল (Kunal Ghosh Expressed His Anger on Party Leaders)

গতকাল, মঙ্গলবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। আর সেখান থেকেই কাঁথি ও তমলুক দুই কেন্দ্রে তৃণমূলের হার নিয়ে নেতা-কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি (Kunal Ghosh Expressed His Anger on Party Leaders)। বলেন, “২৯টা কেন্দ্রে সবুজ আবির উড়লেও কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে তা হল না। সেটা আমাদের আফসোস। শুভেন্দু অধিকারীর সমালোচনা পরে করবো। আগে আমাদের ঘর সামলাতে হবে। ব্যর্থতা খুঁজতে হবে। যদি সবাই বড় নেতা হন তাহলে কেন জেতা পাওয়া গেল না দুটো আসন। কেন এই দুটো আসন জেতা গেল না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকলেও কেন, কেন, কেন, কেন, এই দু’টো আসন জেতা সম্ভব হল না”?

কুণালের কথায়, “একে অন্যের দোষ–ত্রুটি দেখতে গিয়ে আমরা খাল কেটে কুমির নিয়ে চলে এসেছি। তার বিচার পরে হবে” (Kunal Ghosh Expressed His Anger on Party Leaders)

কুণালের দাবী, তৃণমূল নেতাদের ঢিলেমির জন্যই এই দুই কেন্দ্রে থাবা বসাতে পারে নি তৃণমূল। তাঁর দাবী, “বাকি ২৯টা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে। কাঁথি–তমলুকও একইরকম সুবিধা পেয়েছে। তাহলে এই দু’টো আসন কেন জেতা গেল না? কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়েছে। আমি ঠিক না আপনি ঠিক, এই বিচার করতে গিয়ে আমরা খাল কেটে কুমির ঢেকে এনেছি। এই ইগো রাখলে চলবে না। একুশে জুলাই জনস্রোত করুন। তারপরে দেখবেন পুরো খোলনলচে পাল্টে ফেলা হয়েছে” (Kunal Ghosh Expressed His Anger on Party Leaders)

RELATED Articles