বিধানসভা ভোটের আগে জোর গুঞ্জন ছিল, গায়িকা ইমন নাকি তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন। কিন্তু প্রার্থীতালিকা প্রকাশের পর সেই জল্পনা পুরোপুরি খারিজ হয়ে যায়। যদিও ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় শাসক দলের হয়ে তাঁকে দেখা গিয়েছে, যা নিয়ে আলোচনা চলছিলই।
ভোটের ফল ঘোষণার ঠিক একদিন আগে, সোমবারের আগের দিন রবিবার ইমন নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে ব্যক্তিগত জীবনের এক ঝলক তুলে ধরে তিনি ‘চ্যালেঞ্জ’ নিয়ে কথা বলেন। তাঁর পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
ইমন শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও শেয়ার করে লেখেন, “ওরা বলেছিল, তুমি পারবে না। আমি বলি, শুধু আমিই পারব।” এই বার্তায় তিনি যেন নিজের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। তাঁর ফিটনেস রুটিন দেখে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
ছোটবেলা থেকেই গানই ইমনের জীবনের মূল ভরসা। গানচর্চা, অনুষ্ঠান এবং রেকর্ডিং নিয়েই তাঁর ব্যস্ততা কাটে। তার মধ্যেও নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। মাঝেমধ্যেই সেই ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেন, যা তাঁর অনুরাগীদের অনুপ্রাণিত করে।
ইমনের স্বামী নীলাঞ্জন নিয়মিত যোগব্যায়াম করেন, সেখান থেকেই অনুপ্রেরণা পান তিনি। করোনার সময় থেকে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করেছেন গায়িকা। এখন বরুণদেব মণ্ডলের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। প্রতিদিন নতুনভাবে শরীরচর্চা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর সেই প্রয়াসই এবার সামনে এল তাঁর পোস্টে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার