সপ্তাহ শেষে ফের হাওয়া বদল! এবার দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের, জারি সতর্কতা

Rain possibility in South Bengal: প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে আবহাওয়া। চলতি সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Rain possibility) রয়েছে। আজ মহরমের দিন, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Rain possibility in South Bengal)। আজ এবং আগামীকাল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও বৃষ্টির পূর্বাভাস (Rain possibility) রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ জুলাই শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে (Rain possibility in South Bengal)। নিম্নচাপটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।

রবিবার এবং সোমবার এই নিম্নচাপের প্রভাব বৃদ্ধি পাবে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Rain possibility) রয়েছে। এছাড়াও, নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তীসগড় ও বিদর্ভ অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে।

সপ্তাহান্তের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Rain possibility in South Bengal)। আগামী রবিবার, ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain possibility in South Bengal)

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে , শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় অক্ষরেখা বাংলা থেকে অনেকটাই সরে গেছে। তাই আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে (Rain possibility in South Bengal)। তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ (Rain possibility) বৃদ্ধি পাবে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার থেকে হাওয়া বদল। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা (Rain possibility) রয়েছে। শনি ও রবিতে কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain possibility in South Bengal)

আরও অন্যান্য খবর