How To Increase the Speed of BSNL Internet: সম্প্রতি মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে বেসরকারি মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী Jio ও Airtel। এর ফলে অনেকেই সরকারি নেটওয়ার্ক পরিষেবা সংস্থা BSNL-এর দিকেই ঝুঁকছে। অনেকেই মোবাইল নেটওয়ার্ক পোর্ট করানোর মাধ্যমে BSNL-এর গ্রাহক হচ্ছেন। এর ফলে BSNL-এর বেশ লাভই হচ্ছে বলাই যায়।
কিন্তু লাভের মুখ দেখলেও বেশ অভিযোগের মুখেও পড়তে হচ্ছে BSNL-কে। BSNL-এর রিচার্জের দাম অনেক সস্তা হলেও এদের নেটওয়ার্ক ও ইন্টারনেটের স্পিড নিয়ে বরাবর একগুচ্ছ অভিযোগ থাকেই গ্রাহকদের। ফলে ক্ষতির মুখেও পড়তে হয় সংস্থাকে। তবে এবার এল এক দারুণ সলিউশন। BSNL-এর নেটের স্পিড বাড়ানোর জন্য কিছু পদ্ধতির কথা জানানো হল (How To Increase the Speed of BSNL Internet)।
দুর্নিবার গতিতে যদি BSNL-এর নেট চালাতে হয়, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে গ্রাহকদের (How To Increase the Speed of BSNL Internet)। আর তা করলেই নেটের স্পিড ছাড়িয়ে যাবে জিও, এয়ারটেলকেও।
ঠিক কী করতে হবে গ্রাহকদের (How To Increase the Speed of BSNL Internet)?
প্রথমত, নিজের ফোনের সিম ট্রে অর্থাৎ ফোনের যেখানে সিম থাকে, সেখানে ১ নম্বর সিম স্লটে রাখতে হবে BSNL-এর সিম। এরপর ফোনের সেটিংসে গিয়ে প্রাইমারি সিম হিসেবে বেছে নিতে হবে BSNL-কে।
দ্বিতীয়ত, প্রত্যেক ফোনেরই নেটওয়ার্ক সেটিংস অপশন থাকে। সেখানে ক্লিক করলে এই নতুন উইন্ডো খোলে। সেখানে আবার পছন্দমত নেটওয়ার্কের অপশন থাকে। তাতে ক্লিক করলে নেটওয়ার্কের চারটি অপশন দেখাবে। সেই অপশনের মধ্যে থেকে 5G/4G/3G/2G-এই অপশনটি সবসময়ের জন্য বেছে রাখুন।
তৃতীয়ত, ফোনের এরোপ্লেন মোড একবার অন করেও কিন্তু ইন্টারনেটের স্পিড বাড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ফোনের এরোপ্লেন মোড একবার অন করে কিছু মিনিট পর তা অফ করে দিলে বাড়বে ইন্টারনেট স্পিড। আসলে, ফোনের এরোপ্লেন মোড অন করে ফের অফ করলে ফোনের সিগন্যাল ও সেটিং নতুন করে রিস্টোর হয়। আর এর ফলে নেটওয়ার্কের যদি কোনও সমস্যা থাকে, তাহলে তা সমাধান হয় আর ফোনে নেটের স্পিডও বাড়ে।
বলে রাখা ভালো, কোনও এলাকায় যদি BSNL-এর নেটের স্পিডটাই কম থাকে, তাহলে কিন্তু কোনওভাবেই নেটের স্পিড বাড়ানো যাবে না। ফলে সেই সময় এমন সব টোটকা কোনও কাজে আসবে না।





