Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC: সেই একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে। এরপর পঞ্চায়েত নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন, সবক্ষেত্রেই ভরাডুবি হয়েছে বিজেপির। আবার সম্প্রতি শেষ হওয়া উপনির্বাচনেও বিজেপির হাতে শূন্য ঝুলিই। এমন আবহে বারবার দলের অন্তর্কলহের কথা উঠে এসেছে। আর এমন পরিস্থিতিতে জল্পনা উস্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, দু’জন বিজেপি সাংসদ নাকি বিজেপিতে যোগ দিতে চাইছেন (Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC)।
কুণালের দাবী, “বিজেপি থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন। তাঁরা সাংসদ (Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC)। একুশে জুলাই তাঁরা আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সরাসরি আসলে, সবে নির্বাচন হয়েছে, দলত্যাগ বিরোধী আইনে কী দাঁড়ায় সেটা দেখা হচ্ছে। তাড়াহুড়ো করা হচ্ছে না। ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকতে। ভিতরে যা যা হবে, মিটিং-মিছিলে যা যা হবে জানাতে থাকো। তার পর দেখা যাবে”।
দু’দিন বাদেই একুশে জুলাই। এই একুশে জুলাইয়ের মঞ্চ অনেক যোগদানের সাক্ষী থেকেছে আগেও। এই মঞ্চ থেকেই অন্যান্য দলের নেতারা হাত ধরেছেন ঘাসফুল শিবিরের। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা উপনির্বাচন, সবেতেই রাজ্য উড়েছে সবুজ ঝড়। ধুয়েমুছে গিয়েছে গেরুয়া শিবির। আর এমন আবহে এবার দুই বিজেপি সাংসদের তৃণমূলে যোগ দেওয়ার দাবী উঠল (Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC)।
যদিও কুণালের এই দাবীকে তেমন পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই বিষয়ে বলেছেন, “আগে একুশে জুলাই পার হোক, তার পর আমরা দেখব”। তবে কুণালের দাবীকে ঘিরে প্রশ্ন উঠেছে যে কারা সেই দুই সাংসদ? লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দিলীপ ঘোষ বেশ সুর চড়াচ্ছেন দলের বিরুদ্ধে। দলকেই তিনি নিজের হারের জন্য দায়ী করেছেন। ফলে তাঁর দলবদল ঘটতে পারে কী না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা (Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC)।
অন্যদিকে আবার বিজেপির বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতাও বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের উপর থেকে দায় ঝেড়েছেন। তাঁর কথায়,”চুলচেরা বিশ্লেষণের দরকার আছে। সে জায়গা আলাদা। আমি বিরোধী দলনেতা। আমি সংগঠনের দায়িত্বে নেই। আমি কখনও সাংবাদমাধ্যমের সামনে এমন কোনও শব্দ-বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথে কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়”। ফলে এই দুই নেতার কার্যকলাপে কুণালের দাবী বেশ তাৎপর্যপূর্ণই মনে করা হচ্ছে (Kunal Ghosh Claimed that two BJP MP Want to Join TMC)। যদিও এই দুজনের কেউই সাংসদ নন, তবুও তাদের দলবদলকে ঘিরে জল্পনাও কিছু কম নয়!






