Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling: জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে শহিদ হন বাংলার তরুণ সেনা জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। মাত্র ২৭ বছর বয়সে নিহত হন তিনি। তাঁর মৃত্যুর শোকে বিধ্বস্ত গোটা পরিবার। অবশেষে কফিনবন্দি হয়ে ফিরল ক্যাপ্টেনের দেহ (Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling)। বুক ফেটে কান্না এলেও ছেলের জন্য গর্বিত মা-বাবা।
দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে শহিদ হন তিনি (Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling)। সূত্রের খবর, গত সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডা থেকে চার ঘণ্টা দূরের এক পাহাড়ি অঞ্চলে অভিযানের সময় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সেই হামলার পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও।
দু’পক্ষের মধ্যেই চলতে থাকে গুলির লড়াই। এই লড়াইয়েই প্রাণ হারান ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। ব্রিজেশ সহ আরও চার সেনা জওয়ানের মৃত্যু হয় এই হামলার ঘটনায়। গতকাল, বুধবার ক্যাপ্টেনের দেহ আনা বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেনা ছাউনিতে। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তাঁকে। এরপর সেখান থেকে আজ, বৃহস্পতিবার তাঁকে নিয়ে হবে দার্জিলিংয়ের লেবংয়ে তাঁর জন্মভূমিতে (Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling)।
দার্জিলিংয়ের লেবংয়ে ব্রিজেশের জন্ম হলেও বাবার কর্মসূত্রে রাজ্যের বাইরেই পড়াশোনা করেছেন তিনি। বি টেক পাশ করার পর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা দেন। ২০১৮ সালে ডিফেন্স সার্ভিস শর্ট সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করেন তিনি। এর পরের বছর যোগ দেন সেনাবাহিনীতে। এক্সট্রা রেজিমেন্টাল ডিউটির জন্য ভারতীয় সেনার বিশেষ বিভাগ ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীন জম্মু ও কাশ্মীরের ডোডা সেনা ছাউনিতে বদলি করা হয় ব্রিজেশকে। কমান্ডার ছিলেন তিনি। সোমবার নিজের ট্রুপ নিয়ে অভিযানে গিয়েছিলেন। সেখানেই হামলার জেরে মৃত্যু হয় তাঁর (Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling)।
ব্রিজেশের বাবাও ভুবনেশ থাপাও ছিলেন সেনাবাহিনীতে। ২০১৪ সালে কর্নেল পদ থেকে অবসর নেন তিনি। বর্তমানে দার্জিলিংয়ের লেবংয়েই এক্স সার্ভিসম্যান হেলথ সার্ভিস স্কিমে কর্মরত তিনি। ব্রিজেশের পরিবারে রয়েছে মা, বাবা, দিদি। তাঁর দিদি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছেন তিনি।
ব্রিজেশের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা বলেন, “ছোট থেকেই ব্রিজেশের সেনার প্রতি খুব আকর্ষণ ছিল। নিজেকে সেইভাবেই তৈরি করেছিল ও। কষ্ট হচ্ছে, কিন্তু আক্ষেপ নেই। আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে” (Body of Martyr Major Brijesh Thapa Returned in Darjeeling)।






