Liquor Will be Delivered Online: সুরাপ্রেমীদের জন্য এল এক বড় সুখবর। এবার আর মদ কিনতে বাড়ির বাইরে যেতে হবে। হাউস পার্টি হোক বা কোনও অনুষ্ঠানে মদ্যপান, এবার বাড়িতে বসেই পাওয়া যাবে মদ (Liquor Will be Delivered Online)। আর এই বাড়িতে মদ ডেলিভারির জন্য প্রস্তুত সুইগি, জোম্যাটো, বিগ বাস্কেট, ব্লিঙ্কিটের মতো অনলাইন ডেলিভারি সংস্থাগুলি।
জানা গিয়েছে, প্রথমের দিকে এই অনলাইন প্ল্যাটফর্মগুলি বিয়ার, ওয়াইন, কম অ্যালকোহলযুক্ত মদ ডেলিভারি করবে। এই বিষয়ে পাইলট প্রকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এই পদক্ষেপের ভালোমন্দ সবদিক খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এরপরই এই ডেলিভারি পুরোদমে শুরু করা হবে বলে খবর (Liquor Will be Delivered Online)।
বর্তমানে ওড়িশা ও পশ্চিমবঙ্গে মদের অনলাইন ডেলিভারি হয়। তবে এবার এই তালিকায় যুক্ত হয়েছে নয়াদিল্লি, কর্ণাটক, পঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, গোয়া, কেরলের মতো রাজ্যগুলিও (Liquor Will be Delivered Online)। আবগারি দফতরের মতে, অনলাইনে মদ বিক্রির ব্যবস্থা করলে একদিকে যেমন মদের বিক্রি বেড়ে যাবে, তেমনই আবার যাদের মদ কেনার ক্ষেত্রে দোকানে যাওয়ার সমস্যা রয়েছে, তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অনলাইন মদ ডেলিভারির ফলে বিক্রি ২০-৩০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে (Liquor Will be Delivered Online)।
এক কর্মকর্তা জানান, “এটি বিশেষত বৃহত্তর শহরগুলিতে ক্রমবর্ধমান প্রবাসী জনসংখ্যার চাহিদা পূরণের জন্য, ভোক্তাদের প্রোফাইল পরিবর্তন করা আর যারা খাবারের পাশাপাশি বিনোদনমূলক পানীয় হিসাবে পরিমিত অ্যালকোহল-সামগ্রীর স্পিরিট পছন্দ করেন, তাদের কথা ভেবেই করা। মহিলা এবং প্রবীণ নাগরিক যারা মদের দোকান থেকে মদ কিনতে যেতে চান না, তাদের জন্য় এই বিশেষ ব্যবস্থা করা হবে” (Liquor Will be Delivered Online)।
সুইগির প্রেসিডেন্ট ডিঙ্কর বশিষ্ঠ জানিয়েছেন, বয়সের যাচাইকরণ, এন্ড-টু-এন্ড লেনদেনের রেকর্ড ও সমস্ত বিধি মেনেই অনলাইনে মদ ডেলিভারি করা হবে (Liquor Will be Delivered Online)। আবগারি প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে ড্রাই ডে ও জোনাল ডেলিভারি গার্ডরেলগুলিও মেনে চলা হবে অনলাইন ডেলিভারির ক্ষেত্রে।
পাব চেইন দ্য বিয়ার ক্যাফের চিফ এক্সিকিউটিভ রাহুল সিং এই বিষয়ে বলেন, অনলাইনে মদের হোম ডেলিভারি রাজ্যের গ্রাহকদের সুবিধা বাড়াবে (Liquor Will be Delivered Online)। এর ফলে অর্থনৈতিক বৃদ্ধি হবে। দায়বদ্ধ ও নিয়ন্ত্রিত অ্যালকোহল বিতরণ করা নিশ্চিত করেছে সংস্থা, এমনটাই জানান তিনি।






