‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ মিনিট দুয়েকের মিউজিক ভিডিও, তাতেই যেন গোটা দেশ ‘মিলে সুর মেরা তুমহারা, তো সুর বানে হামারা’-তে পরিণত হল। একঝাঁক বলিউড তারকা, আরজে ও ক্রিকেটার মিলে গলা মেলালেন ‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ গানে। এই মিউজিক ট্র্যাকটি করোনাভাইরাস সংকটের মাঝে লোকদের আশা দেওয়ার চেষ্টা করেছে।
জেজাস্ট মিউজিক ও কেপ অফ গুড ফিল্মসের প্রযোজনায় এই মিউজিক ভিডিওটি বানানো হয়েছে, যেখানে ভারতের গ্রাম থেকে শহরের চিত্রায়ন করা হয়েছে। কৈশাল কিশোর গানটি লিখেছেন, গানটি গেয়েছেন এবং সুরারোপ করেছেন বিশাল মিশ্র। গানটি মুক্তি পেয়েছে ৬ই এপ্রিল। এরমধ্যেই ১.৯ মিলিয়ন লোক দেখে ফেলেছেন এই মিউজিক ভিডিও।
‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ গানের ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে টেলিভিশনের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে যেখানে তিনি ভারতের জনগণকে আশ্বস্ত করছেন যে আমরা এই পরীক্ষামূলক সময় থেকে বিজয়ী হয়ে উঠব। এই গানে অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি ভাগনানি, কৃতি সানন, রকুলপ্রীত সিং, ভূমি পেডনেকর, কিয়ারা আদবানি, তাপসী পান্নু সহ বলিউডের বিভিন্ন অভিনেতা, আরজে মালিষ্কা ও ক্রিকেটার শিখর ধাওয়ান উপস্থিত ছিলেন, যাঁরা তাঁদের নিজ নিজ বাড়ি থেকে এই ভিডিওটি শ্যুট করেছেন।
फिर मुस्कुराएगा इंडिया…
फिर जीत जाएगा इंडिया…
India will fight. India will win!
Good initiative by our film fraternity. https://t.co/utUGm9ObhI
— Narendra Modi (@narendramodi) April 7, 2020
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এই প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে গানের ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘ভারত লড়াই করবে। ভারত জিতবে! আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভাল উদ্যোগ।’






