Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed: ফের ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল হাওড়া-মুম্বই এক্সপ্রেস। ১৮টি বগি বেলাইন হয়ে গিয়েছে বলে খবর (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)। একাধিক মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছে প্রচুর। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। হাওড়া-সহ নানান জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে। সূত্রের খবর, মঙ্গলবার ভোর প্রায় পৌনে চারটে নাগাদ জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে বডাবাম্বুতে এই দুর্ঘটনাটি ঘটে (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)। লাইনচ্যুত হয়ে যায় ১৮টি কামরা। জানা গিয়েছে, এই এর মধ্যে ১৬টিই ছিল যাত্রীবাহী বগি। আর বাকি দুটি বগির মধ্যে একটি বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্যটি প্যান্ট্রি কার।
Jharkhand: Train No. 12810 Howara-CSMT Express derailed near Chakradharpur, between Rajkharswan West Outer and Barabamboo in Chakradharpur division at around 3:45 am. ARME with Staff and ADRM CKP on site. 6 persons have been injured. All have been given first aid by the Railway… pic.twitter.com/dliZBvtoFk
— ANI (@ANI) July 30, 2024
হাওড়া থেকে মুম্বইয়ে যাচ্ছিল ট্রেনটি। ফলে বাংলার যে অনেক যাত্রীই ছিলেন এই ট্রেনে, তা বলাই বাহুল্য। বহু রোগীই কলকাতা থেকে বা এ রাজ্য থেকে মুম্বই যান। বিশেষ করে মুম্বইয়ে ক্যানসারের চিকিৎসার জন্য বহু রোগী যান। ফলে এই ট্রেনে একাধিক রোগীর থাকার সম্ভাবনা রয়েছে (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)।
আবার সূত্রের খবর, হাওড়া থেকে এই এক্সপ্রেসটি যখন মুম্বইয়ের দিকে যাচ্ছিল, এর কিছু মিনিট আগেই পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়িও লাইনচ্যুত হয়। তার চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। লাইনচ্যুত মালগাড়ি হাওড়া-মুম্বই রেললাইনের উপর এসে পড়ে। সেই সময় হাওড়া-মুম্বই এক্সপ্রেসটি ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধেয়ে আসছিল। সংশ্লিষ্ট ট্রেনের চালক মালগাড়ির লাইনচ্যুত হওয়ার বিষয়ে সতর্ক ছিলেন না। ফলে লাইনের একদম ধার ঘেঁষে পড়ে থাকা বগি গুলিতে ধাক্কা মারে এক্সপ্রেসটি, এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)। আর এর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে। মালগাড়ির চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের তরফে প্রথমে জানানো হয়েছিল যে ৬ জন আহত হয়েছেন। তবে বেলা গড়াতেই আসতে থাকে মৃত্যুর খবরও। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ২০। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)।
এই দুর্ঘটনার পর হাওড়া-সহ একাধিক স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে। চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে (Rail Accident 18 Coaches of Howrah-Mumbai Express Derailed)। এই দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখি, গত দু’মাস এই নিয়ে তৃতীয়বার বড়সড় রেল দুর্ঘটনা ঘটল দেশে।






