গান স্যালুটে ‘না’, নেওয়া হবে না কোনও সরকারি সুবিধাও! বুদ্ধবাবুর ইচ্ছেকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিল সিপিএম

CPM Leaders Said No to Gun Salute to Buddhadeb Bhattacharya: কোনও সরকারি ব্যবস্থাপনা নেওয়া হবে না বুদ্ধবাবুর অন্তিম যাত্রার জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা সাদামাটাই হবে, এমনটাই জানালেন সিপিএম নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত গান স্যালুটেও আপত্তি লাল শিবিরের (CPM Leaders Said No to Gun Salute to Buddhadeb Bhattacharya)। বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছেকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সিপিএমের তরফে।

সিপিএমের যুক্তি, ২০১১ সালে ক্ষমতা চলে যাওয়ার পর থেকে বুদ্ধবাবু কোনও সরকারি সুবিধা নেন নি। সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতেন না তিনি (CPM Leaders Said No to Gun Salute to Buddhadeb Bhattacharya)। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নেওয়ার আর্জি জানিয়েছিলেন, কিন্তু তাতে রাজি হন নি তিনি।

গতকাল, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ নিজের পাম অ্যাভিনিউয়ের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাসভবন থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে আজ সকালে দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। এরপর শেষবারের মতো বুদ্ধবাবু যান আলিমুদ্দিন স্ট্রীটে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ ভবনে। বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা।

Buddhadeb Bhattacharya, hnest politician, certificate, CPM, TMC, Congress, BJP

বৃহস্পতিবার বুদ্ধবাবুর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাসভবে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর পর এদিন পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করেন তিনি। এও জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হবে তাঁকে। কিন্তু সিপিএম নেতারা এই সিদ্ধান্তে না করে দিয়েছেন (CPM Leaders Said No to Gun Salute to Buddhadeb Bhattacharya)। এমনকি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ সরকারের প্রধান সচিবালয়েও নিয়ে যাওয়া হবে না বলে জানা গিয়েছে।

সিপিএম নেতাদের কথা, বুদ্ধবাবু জীবিত অবস্থায় বর্তমান সরকারের কোনও সুবিধা নেন নি। তাই তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েই তাঁর মৃত্যুর পরও কোনও সরকারি সুবিধা নেওয়া হবে না। সেই কারণে গান স্যালুট দেওয়া বা কোনও সরকারি ব্যবস্থাপনা নেওয়া হবে না। সাদামাটাই হবে বুদ্ধবাবুর অন্তিম যাত্রা (CPM Leaders Said No to Gun Salute to Buddhadeb Bhattacharya)।

বলে রাখি, বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপনের পর মুজফফর আহমেদ ভবনে বুদ্ধবাবুর দেহ থাকবে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। এরপর দীনেশ মজুমদার ভবনে দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত শায়িত থাকবে বুদ্ধবাবুর দেহ। এরপর সেখান থেকে দেহদানের জন্য শেষযাত্রা হবে। নিয়ে যাওয়া হবে নীলরতন হাসপাতালে। সেখানেই তুলে দেওয়া হবে বুদ্ধবাবুর দেহ। 

আরও অন্যান্য খবর