চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ঘরে আটকে রেখে সারারাত ধরে ধর্ষণ মহিলাকে, কাঠগড়ায় তৃণমূল নেতা

TMC Leader is Accused of Physically Tortured a Woman: একদিকে যখন আর জি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল, সেই সময় উঠে এল আরও এক ধর্ষণের অভিযোগ। আর এই ঘটনায় কাঠগড়ায় এক তৃণমূল নেতা। মহিলাকে চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ (TMC Leader is Accused of Physically Tortured a Woman)। ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। নির্যাতিতা মহিলা মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকার বাসিন্দা বলে খবর। তাঁর দাবী, মুর্শিদাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তৃণমূল নেতা সঞ্জিত রায় তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন (TMC Leader is Accused of Physically Tortured a Woman)। তৃণমূল নেতা ওই মহিলাকে সমস্ত নথিপত্র নিয়ে তাঁর বাড়িতে দেখা করতে বলেন।

সেই অনুযায়ী, গত শুক্রবার তৃণমূল নেতার বাড়ি যান মহিলা। তবে মহিলার অভিযোগ, ঘরে ঢোকা মাত্রই ঘরের দরজা বন্ধ করে দেন তৃণমূল নেতা। ওই ঘরেই বন্ধ করে রেখে রাতভর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ (TMC Leader is Accused of Physically Tortured a Woman)। গতকাল, শনিবার সকালে মহিলা তাঁর পরিজনদের ফোন করেন। মহিলার পরিবারের লোকজন তৃণমূল নেতার বাড়ি পৌঁছে বন্ধ ঘর থেকে মহিলাকে উদ্ধার করে বলে খবর।

এরপরই নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজন নওদা থানার দ্বারস্থ হন। তৃণমূলও নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তারা। সেই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযুক্তের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে (TMC Leader is Accused of Physically Tortured a Woman)

এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। আদৌ মহিলার উপর শারীরিক নির্যাতন হয়েছিল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে (TMC Leader is Accused of Physically Tortured a Woman)। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে মহিলার। সত্যিই তৃণমূল নেতা মহিলার ধর্ষণ করেছেন নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।     

RELATED Articles