বলিউডের অন্যতম বিতর্কিত ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) আবারও শিরোনামে। এক সাম্প্রতিক পডকাস্টে নিজের অতীত জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এক সময় তাঁকে ঘিরে ভয়ঙ্কর সব অভিযোগ ছড়ানো হয়েছিল। কেউ তাঁকে ডাইনি বলেছে, কেউ আবার দাবি করেছে তিনি নাকি রক্ত পান করেন কিংবা কালো জাদুটোনা করেন। কঙ্গনার কথায়, এই সমস্ত অভিযোগ আসলে এক ধরনের উইচ হান্টিং ছিল।
যা তাঁকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছিল। অভিনেত্রী আরও জানান, সেই সময় তাঁর বয়স খুব বেশি ছিল না, মাত্র ছাব্বিশ বা সাতাশ। জীবনের সেই সংবেদনশীল সময়ে এত বড় বড় অভিযোগের মুখোমুখি হওয়া সহজ ছিল না। তিনি বলেন, যখন কেউ এতটা নির্মমভাবে একজন তরুণীকে আঘাত করতে পারে, তখন ভবিষ্যতে তাঁদের প্রতি সহানুভূতি দেখানোর কোনও কারণ থাকে না। এই অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে বদলে দেয় এবং আরও শক্ত করে তোলে।
কঙ্গনা জানান, তাঁর জীবনের সেই কঠিন সময় পার করতে সবচেয়ে বড় সহায় হয়েছিল তাঁর কাজ। বিশেষ করে কুইন (Queen) ছবির সাফল্য তাঁকে নতুন আত্মবিশ্বাস দেয়। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়াও তাঁর জীবনে বড় মোড় ঘুরিয়ে দেয়। তিনি মনে করেন, নিজের প্রতিভা আর পরিশ্রমই তাঁকে সেই অন্ধকার সময় থেকে বের করে এনে আজকের জায়গায় দাঁড় করিয়েছে।
প্রসঙ্গত, কঙ্গনার কেরিয়ারের শুরুর দিকে তাঁর সম্পর্ক ছিল অধ্যায়ন সুমন (Adhyayan Suman) এর সঙ্গে। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে তাঁদের সম্পর্ক তৈরি হয় এবং তাঁরা একসঙ্গে কাজ করেন রাজ্ (Raaz The Mystery Continues) ছবিতে। তবে এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং তা অত্যন্ত তিক্তভাবে শেষ হয়, যা পরবর্তীতে বহু বিতর্কের জন্ম দেয়। ২০১৭ সালে সুমন হঠাৎ কঙ্গনার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনেন।
আরও পড়ুনঃ “হঠাৎ আমার ওই জায়গা স্পর্শ করেন…” ফাঁকা ঘরে অস্বস্তিকর অভিজ্ঞতার শি’কার, সাহস করে মুখ খুললেন ডেজি শাহ! সালমানের নায়িকা জানালেন, ঠিক কী হয়েছিল সেদিন?
যার মধ্যে জাদুটোনা এবং অদ্ভুত আচরণের কথাও ছিল। যদিও বর্তমানে তিনি অতীত ভুলে এগিয়ে যেতে চান এবং এই বিষয়ে আর কথা বলতে আগ্রহী নন। বরং কঙ্গনার সাফল্যের প্রশংসাও করেছেন তিনি। তবুও, সাম্প্রতিক মন্তব্যের জেরে পুরনো বিতর্ক আবারও নতুন করে সামনে এসেছে এবং বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কঙ্গনা।





