রয়টার্স সূত্রে খবর , খুব শীঘ্রই সেক্ষেত্রে দু-একদিনের মধ্যেই ভারত দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করতে চলেছে। যা প্রায় ১ লক্ষ কোটি টাকার হতে চলেছে। গত মাসে ভারত ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল।
যার মাধ্যমে দেশজুড়ে ২১ দিনের লক ডাউনের জেরে মুশকিলে পড়া গরিব প্রান্তিক মানুষকে নগদ এবং খাদ্য সুরক্ষার ব্যবস্থা করাটাই উদ্দেশ্য ছিল।
এবার দ্বিতীয় প্যাকেজে নজর থাকবে মূলত এম এস এম ই ক্ষেত্রের উপর বলে এমন এক উচ্চপদস্থ সরকারি অফিসার জানিয়েছেন যার কাছে এই পরিকল্পনার ব্যাপারে সরাসরি তথ্য রয়েছে। ওই অফিসার আরোও জানিয়েছেন, ‘বড় সংস্থার জন্য আলাদা প্যাকেজ পরে ঘোষণা হবে এই লকডাউনের প্রভাবে সেখানে কতটা ধাক্কা খেয়েছে তা খতিয়ে দেখার পরে।’
সরকারি হিসেব অনুসারে, ভারতের ২.৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এক-চতুর্থাংশ হল এই ছোট ব্যবসা এবং এর সঙ্গে যুক্ত রয়েছে ৫০০ মিলিয়ন শ্রমিক। এদিকে করোনার প্রকোপ দেশের তথা বিশ্বের অর্থনীতিকে একেবারে খাদের ধারে দাঁড় করিয়েছে।
বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২০০ ছাড়িয়ে গেছে। দেশে ২০৬ জনের মৃত্যু হয়েছে।





