Covid19 Crisis: রাজ্যের ১০টি হটস্পট জায়গাগুলিকে সম্পুর্ন বন্ধ করার সিদ্ধান্ত রাজ্যের

দেশব্যাপী যে ভাবে সংক্রমন বেড়েই চলেছে তা দেখে কিছু কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। এই পর্যন্ত ৭টি জায়গাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছিল রাজ্য। এই সমস্ত জায়গাতেই করোনা সংক্রমন সর্বাধিক। এবার রাজ্যের করোনা আক্রান্ত ৯-১০টি জায়গা সম্পূর্ণ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করল রাজ্য সরকার।চিহ্নিত এই জায়গাগুলিতে অনির্দিষ্টকালের জন্য চলবে লকডাউন পরিস্থিতি। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। যদিও, এই জায়গাগুলোর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব জানান, এলাকাগুলোতে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি এই এলাকাগুলিকে কেন্দ্র করে ৫/৬ কিলোমিটার জুড়ে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এলাকাবাসীরা যাতে বাড়ির বাইরে না যান এবং বাইরে থেকে এলাকেতেও যেন কেউ না ঢুকতে পারেন। সতর্কতার জন্য নজরদারি চালাবে প্রশাসন। খাবারসহ প্রয়োজনীয় সামগ্ৰী আবাসিকদের বাড়িতেই পৌঁছে দেবে সরকারী আধিকারিকরা। পাশপাশি করোনার পরিসংখ্যানও জানান হয় এদিন। রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫। হোম কোরারেন্টিনেও নজরদারি চালাচ্ছে প্রশাসন।

আরও অন্যান্য খবর