শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজিব সিনহা জানিয়েছেন, রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫। হোম কোরারেন্টিনেও চলছে নজরদারি। বর্তমানে লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বস্তির বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে করোনা সংক্রমণে চিকিৎসাধীন ৮৯ জন। ইতিমধ্যেই ২০৯৫টি কেসের পরীক্ষা করেছে রাজ্য। এর মধ্যে ৪৫০ জন সরকারি কোয়ারেন্টাইন থেকে রিলিজ হয়েছে। নতুন করে ১১৩ জনকে ফের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ৫৬২ থেকে বাড়িয়ে ৫৮২ টি কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৩৮৮ জন। রাজ্যে মৃত পাঁচজন।
রাজ্যের পরিসংখ্যান প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। তাঁদের দাবি করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্য সচিব পাল্টা জানিয়েছেন অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হচ্ছে বুলেটিন। এতে কোনও ভুল নেই , জানিয়েছেন রাজীব।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার