আর জি কর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচনার শিকার, চাপের মুখে পড়ে এবার ‘তিলোত্তমা’র জন্য বড় পদক্ষেপ সৌরভের

কলকাতার আরজিকর কাণ্ড (Rgkar College and hospital) মানুষের মনের মধ্যে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন জিৎ,০ স্বস্তিকা, শ্রীলেখা, মমতার শঙ্করের মতো তারকারা, পথে নেমেছেন ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবাদে শামিল হন নি বলে অনেক তারকাকে ট্রোলিংয়ের শিকার‌ও হতে হয়েছে। সমালোচনার সেই তালিকায় নাম জুড়ে ছিলো ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর, সম্প্রতি এই প্রতিবাদে শামিল হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)

আর জি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ভয়াবহ পরিণতির পর রাজ্য থেকে দেশ সবাই যখন ভয় কেঁপে উঠে ছিলো, তখন এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সৌরভ গাঙ্গুলীর কাছে।
এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এই একটি ঘটনা দেখে বলা যায় না, যে, এ রাজ্যে মেয়েরা নিরাপদ নয়”।

সৌরভ গাঙ্গুলীর মতো একজন পাবলিক ফিগারের এইরকম বক্তব্য শুনেই মানুষ রীতিমতো তুলোধনা করতে শুরু করেন তাকে। অনেকেই বলতে থাকেন যে, সৌরভ গাঙ্গুলীর সাথে যখন রাজনীতি হয়েছিল তখনও কিন্তু বাঙালি বিচ্ছিন্ন ঘটনা বলে চুপ করে যায় নি, তারাই প্রতিবাদ করেছিল।

কেউ আবার বলতে থাকেন, সৌরভের নিজের মেয়ের সাথে এমন কাণ্ড ঘটলেও কি তিনি বিচ্ছিন্ন ঘটনা বলতেন? একই সাথে অনেকে বলেন, দাদাগিরি আর দেখবো না, বয়কট করব। এইরকম পরিস্থিতিতে সবাই যখন তাকে গালি দিচ্ছে তখন দেখা গেল সেই সব কু’কথায় কান না দিয়ে তিলোত্তমার হয়ে প্রতিবাদ করে নিজের প্রোফাইল কালো করে দিলেন সৌরভ, একই সাথে ডোনা গঙ্গোপাধ্যায় ও সানাও সেই একই কাজ করলেন।

এখানেই শেষ নয় সৌরভের স্ত্রী ডোনা যেহেতু পেশায় একজন নৃত্যশিল্পী এবার তার বেহালার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরী থেকে ডাকা হল পদ মিছিল। নৃত্যশিল্পীদের নিয়ে একুশে আগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায় মিছিলে হাঁটবেন ডোনা আর সেই মিছিলে পা মেলাবেন সৌরভ গাঙ্গুলীও।‌ বাংলার ঘরের মেয়ে তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তার সাথে হওয়া এই অপরাধের বিচার চেয়ে পথে নামবেন গাঙ্গুলী পরিবার।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles