জলের দরে রোনাল্ডোকে ‘বিক্রি’ করতে চলেছে জুভেন্তাস!

ছবি-কবিতা-স্থাপত্যের দেশ ইতালি, এখন মৃত্যুপুরী। বিপুল আর্থিক ক্ষতির মুখে ইতালীয় ক্লাব জুভেন্তাস। ক্লাব বাঁচাতে অর্ধেক দরে তারা ছেড়ে দিতে পারে স্টার ফুটবলার রোনাল্ডোকে।

বিশ্বের সর্বত্র করোনার জন্য বন্ধ খেলাধুলো। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে সিরি এ-বন্ধ যাবতীয় টুর্নামেন্ট। টুর্নামেন্টগুলি বন্ধ হওয়ায় বিপুল লোকসানের মুখে ক্লাবগুলি। আর্থিক ক্ষতির মুখে জুভেন্তাসের মত হেভিওয়েট ক্লাবও। তাই কি সিআরসেভেনকে কার্যত জলের দরে ছেড়ে দিয়েই আর্থিক ক্ষতি সামাল দেওয়ার কথা বিবেচনা করছে ক্লাব? ইতালিয় ট্যাবলয়েড সূত্রে তেমনই খবর।

২০১৮ তে ১০০ মিলিয়ন পাউন্ড দরে জুভেন্তাসে এসেছিলেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৯৪৭ কোটি টাকা। করোনার প্রেক্ষাপটে তার অর্ধেক দর ৫০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৭৩ কোটি টাকায় সিআরসেভেন-কে ছেড়ে দিতে পারে তারা। শোনা যাচ্ছে ফের পুরোনো ক্লাব রিয়েল মাদ্রিদে ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো।

করোনা-পরবর্তী বিশ্বে স্প্যানিশ লিগে ফের মেসি-রোনাল্ডো ডুয়েল দেখা যাবে কি না, তা জানতেই এখন উদগ্রীব ফুটবলভক্তরা।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর