দেশে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধমুখী। আর যে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংক্রমনের হার বেশি তার মধ্যে দিল্লি অন্যতম। এবার দিল্লিতে করোনাভাইরাসের মোকাবিলা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন গৌতম গম্ভীর।
আজ সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সেখানে তিনি ট্যুইট করে বলেছেন, ‘যেরকম কথা দিয়েছিলাম, সেইমতো কাজ করেছি। এলএনজিপি হাসপাতালকে ১০০০ পার্সনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখার কিট দিলাম। অরবিন্দ কেজরিবাল, আপনারও দিল্লিকে দেওয়া কথা রাখার সময় এসেছে। আমি আরও সুরক্ষা সামগ্রী সংগ্রহ করতে পারি, আমায় জায়গাটা আর এই সংক্রান্ত বিষয় বিস্তারিত সব জানান।’
https://twitter.com/GautamGambhir/status/1248553207892185088
চলতি মাসের গোড়ায় এই প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার অভিযোগ করেন, কেজরিবাল ও তাঁর সহকারী মণীশ শিসোদিয়া, তাদের ইগোর জন্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুদান নিতে অস্বীকার করছেন। জবাবে কেজরিবাল তাঁকে বলেন, গৌতমজি, প্রস্তাবের জন্য ধন্যবাদ। সমস্যাটা টাকার জন্য নয়, আসলে পিপিই কিটস পাওয়া যাচ্ছে না। তাই অবিলম্বে কোনও জায়গা থেকে যদি তা জোগাড় করতে পারেন, তাহলে কৃতজ্ঞ থাকব। দিল্লি সরকার তা কিনে নেবে, ধন্যবাদ।
Gautam ji, thank u for ur offer. The problem is not of money but availability of PPE kits. We wud be grateful if u cud help us get them from somewhere immediately, Del govt will buy them. Thank u. https://t.co/YtFP4MjYo3
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 6, 2020
কিন্তু এখানেই বিষয়টা এখানে মেটেনি। কেজরিবাল শিসোদিয়ার উল্টো কথা বলছেন বলে অভিযোগ করেন গম্ভীর। তিনি ট্যুইট করে লেখেন, ‘অরবিন্দজি, প্রথমে আপনার ডেপুটি সিএম অর্থের অভাবের কথা জানান আমাকে। এখন আপনি বলছেন অর্থের প্রয়োজন নেই কিটের প্রয়োজন। যা-ই হোক, ১০০০ পিপিই কিট জোগাড় করেছি। কোথায় সেগুলি পাঠাব, জানান। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় সামিল ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা অনেকেই রোগীদের থেকে সংক্রমণের ফলে মারা গিয়েছেন, প্রয়োজনীয় সুরক্ষা কিটের অভাবে। সেই দিকে আৰকারের ভাবনা চিন্তা করা উচিত। তবে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১.৭ কোটি পিপিইর অর্ডার দেওয়া হয়েছে বলে জানায়।





