Covid19 Crisis: করোনা নিয়ে আজ রাজভবনে বিজেপি-রাজ্যপাল বৈঠক

শনিবার দুপুরে রাজভবনে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যপাল-বিজেপি বৈঠক। শনিবার দুপুরে বিজেপির তরফে রাজভবনে যাচ্ছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা। বিজেপির দলীয় নেতৃবৃন্দ মূলত রাজ্যপালের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরতে চান। যেমন, করোনা মোকাবিলায় অন্যতম হাতিয়ার হল পরীক্ষা করানো। সেখানে বিজেপির অভিযোগ, রাজ্যে যথাযথভাবে পরীক্ষা করানো হচ্ছে না।

তবে বিজেপির সবচেয়ে বড় অভিযোগ করোনায় মৃতের সংখ্যা গোপন করছে রাজ্য সরকার। আজকের বৈঠকে রাজ্যপালের কাছে এই বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। এর পাশাপাশি , লকডাউনে দুঃস্থ পরিবারগুলির মুখে অন্ন তুলে দিতে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কিন্তু সেক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে বলে মনে করছে বিজেপি। বিজেপির নেতাদের দাবি, মুখ দেখে রেশন দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মীরা বেশি চাল তুলে নিচ্ছেন।

করোনা মোকাবিলায় সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। করোনা নিয়ে যাতে কোনওভাবেই রাজনীতি করা না হয়, তার জন্যও বারবার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও রাজ্যপালের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক কিন্তু রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment