৫ তারিখ ঘটতে চলেছে ‘বড়’ কিছু! সেদিনই গ্রেফতার হচ্ছেন সন্দীপ ঘোষ-সহ বাকি প্রভাবশালীরাও?

আর জি করের ঘটনা নিয়ে গোটা রাজ্য তথা দেশ এখন উত্তাল। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবীতে চলছে আন্দোলন-বিক্ষোভ। এর শেষ না দেখে যে কেউ ছাড়বে না, তা বেশ স্পষ্ট। এরই মধ্যে শোনা যাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর ‘বড়’ কিছু একটা ঘটতে চলেছে। আশার আলো কী দেখা যাচ্ছে এবার আর জি করের ঘটনায়? একটাই প্রশ্ন নাগরিক সমাজের।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি করের ঘটনার তদন্ত করছে সিবিআই। একাধিককে জেরা করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই জেরার জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় সহ সন্দীপ ঘোষ ও আরও সন্দেহভাজন চিকিৎসকদের। আর জি করে গিয়েও নানান তথ্য খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।

আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। এর আগের শুনানিতে আর জি করের ঘটনার অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছিল সিবিআই। এবার জানা যাচ্ছে, এই শুনানিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শীর্ষ আদালতকে দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখবন্ধ খামে পেশ করা হতে পারে কিছু প্রভাবশালীদের নাম।

বলে রাখি, গতকাল, রবিবার তরুণী চিকিৎসকের বিচারের দাবীতে পথে নেমেছিলেন প্রায় ২০ হাজার চিকিৎসক। এদিন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে তারা। এরপর চারজন প্রতিনিধি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা জানাচ্ছেন, তদন্তকারীরা একটি তালিকা প্রস্তুত করেছেন। কাদের দ্রুত তদন্তে ডাকা উচিত, তাও মার্ক করে রেখেছেন তারা।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর চিকিৎসকরা জানান, সিবিআই আধিকারিকরা তাদের আশ্বাস দিয়েছেন। দ্রুত বিচার মিলবে বলে জানানো হয়েছে তাদের তরফে। যে তালিকা প্রস্তুত করা হয়েছে সিবিআইয়ের তরফে, সেই তালিকা আগামী শুনানিতে শীর্ষ আদালতে পেশ করা হবে বলে খবর। এর ফলে ৫ সেপ্টেম্বর ভালো কিছু ঘটতে পারে বলে আশাবাদী চিকিৎসক মহল।    

আরও পড়ুনঃ বাস থেকে টাকা নেওয়ার ছবিকে ‘FAKE’ বলে দেগেছিল পুলিশ, আসল সত্যি সামনে আসতেই ফেসবুক থেকে পোস্ট ডিলিট কলকাতা পুলিশের 

এক চিকিৎসক জানান, “সিবিআই আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছেন। তাঁরা জানিয়েছেন যে তাঁরা নিজেদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছেন। তাঁরা আশা রাখছেন দ্রুত একটা ভাল কিছু আমাদের দিতে পারবে”। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কাদের নাম থাকতে পারে সেই তালিকায়? কোনও প্রভাবশালী কী থাকবেন সেই তালিকায়? সেই তালিকার সূত্র ধরে কী তবে গ্রেফতার হবেন সন্দীপ ঘোষ সহ প্রভাবশালীরা? আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে সকলে!

RELATED Articles